বদরপুর এসটিসির পুকুরে পেট্রোলপাম্প গোপনে লিজের তোড়জোড় কর্তৃপক্ষের
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১ ২১ ০৯ ৪৮ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ২১ ০৯ ৪৮
বদরপুরের অসম রাজ্য পরিবহণ নিগম (এএসটিসি) চত্বরে জলাশয় বা পুকুরটি সরকারের অবহেলা ও অযত্নে জলজ উদ্ভিদ ও ঘাসের জঙ্গলে ছেয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, এসটি রোডের একাংশ ব্যবসায়ীর ফেলা আবর্জনায়ও ভর্তি। অথচ, এই পুকুর এক সময় আশপাশের এলাকার মানুষের এমনকী,পানীয় জলের অভাব পূরণও করতো। তা ছাড়া, শহর বদরপুরে বিপদ-আপদে বিশেষত কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আগুন নেভানোর কাজে দমকল বাহিনীর কাছে জলাশয়টি ছিল জলের উৎস। কিন্তু এএসটিসি কর্তৃপক্ষের উদাসীনতায় ও অযত্নে বর্তমানে পুকুরটি বুজে যাওয়ার অপেক্ষায়। এটা রীতিমতো দুর্ভাগ্যজনক বলে মনে করেন সংলগ্ন এলাকার লোকজন। নিগমের নিজস্ব প্রয়োজনে ও যাত্রীদের জন্য নির্মিত (যদিও দৈন্যদশাগ্রস্ত) শৌচালয়ে ব্যবহারে এই পুকুরের জল ছিল একমাত্র ভরসা।
কিন্তু বদরপুর শহরের বহু স্মৃতি-বিজড়িত এএসটিসি কমপ্লেক্সকে পরিকল্পিতভাবে পরিত্যক্ত করে তোলা ও এই পুকুরটি সবার অলক্ষ্যে সরকারের পক্ষ থেকে লিজ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানা যায়। কাথাটি পাঁচকান হওয়ার পর সরকারি তরফে এধরনের পদক্ষেপ নেওয়াকে কোনওভাবে স্বাগত জানাতে প্রস্তুত নন স্থানীয় জনগণ। প্রসঙ্গত,বদরপুরের এএসটিসি কার্যালয়টি দীর্ঘদিন থেকে প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সরকারের পক্ষ থেকে সংস্কারের কোনও পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে কেউ বলতে পারেন না। পুকুর থাকা সত্বেও জলের অভাবে যাত্রীরা শৌচালয় ব্যবহারে অপারগ। চত্বরেই অর্ধ জলমগ্ন ও ভগ্নদশাগ্রস্ত দু'টি কোয়ার্টার অবশিষ্ট। কর্মচারী বলতে একজন সুইপার ও একজন ড্রাইভার এই দুই কোয়ার্টারের বাসিন্দা। বদরপুর থেকে শিলচর চলাচলকারী একটি বাস পার্কিং করা থাকে মেন রোডের পাশে। অথচ, এই চত্বরে ছিল বাস রাখার দু-দুটো গ্যারেজ। ছিল মাঝারি সাইজের চাতাল। এবং পুকুর ও কোয়ার্টারের মাঝামাঝি স্ট্যান্ড থেকে নির্বিঘ্নে বাসের গমন-প্রস্থানের পাকা রাস্তা। কিন্তু কর্তৃপক্ষের খামখেয়ালি ও সরকারি অবহেলায় বহু বছর ধরেই পুরো চত্বর জুড়ে ছেয়ে আছে আগাছার জঙ্গল। এখানেই রয়েছে বুজে যাওয়ার অপেক্ষায় শহরের একমাত্র সরকারি পুকুর বা জলাশয়টি। ইদানিং এই পুকুরটি নিয়ে শহরময় চলছে জোর চর্চা। কারণ, এই স্থানটিতে পুকুর বুজিয়ে একটি পেট্রোল পাম্প গড়ে তোলার তোড়জোড় অনেকেরই নজরে পড়ে। ইতিমধ্যে দু-দুবার বদরপুরের এএসটিসি চত্বর পরিদর্শন করে যান জনা কয়েক সরকারি কর্মকর্তা। বিভিন্ন আ্যঙ্গেল থেকে নেওয়া হয়েছে বেশ কিছু ছবিও। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখ এড়িয়ে যায় নি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাজ্য সরকার বদরপুরেরই জনৈক ব্যক্তিকে পুকুরটি লিজ দেওয়ার পরিকল্পনা করছে। এতে স্থানীয় নাগরিক সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবর্গের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তারা লিজের বিরোধিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি স্মারকপত্র দেন। প্রশ্ন তোলেন, স্থানীয় অগ্নিনির্বাপক বাহিনী যে জলাশয়টিকে আশ্রয় করে গোটা এই অঞ্চলের সুরক্ষা দিয়ে আসছে দীর্ঘকাল, কোন্ যুক্তিতে তা হাতছাড়া হবে ? তা ছাড়া, নবীনচন্দ্র কলেজ লাগোয়া এলাকায় পেট্রোল পাম্প স্থাপনের ফলে বিপদের ঝুঁকি প্রচুর। শুধু তাই নয়, কলেজের মুখোমুখি রয়েছে বদরপুর পাব্লিক হাইস্কুল, এমই স্কুল ও এলপি স্কুল। রয়েছে দুটি বেসরকারি কলেজও। পেছনেই বসত এলাকা। তাই এখানে পেট্রোল পাম্পের অনুমতি দেওয়া মানেই বিপদ ডেকে আনা। অসম গণ পরিষদ দলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম তালুকদার, বরাক উপত্যকা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল রউফ বড়ভূঁইয়া, বুন্দাশিল জিপি লেভেল কো-অপারোটিভ সোসাইটির পক্ষে রেহানা খাতুন, জয়নাব বেগম সহ অনেকের সাক্ষর সংবলিত স্মারকলিপির মাধ্যমে বিষয়টি অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করা হয়। সরকারের কাছে তারা আবেদন করেন যে, জলাশয়টিকে স্বস্থানে রেখে বাস যাতায়াত এবং পার্কিঙের ব্যবস্থা ফের গড়ে তোলা হোক।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
