প্রধানমন্ত্রীর সফরসঙ্গী নায়ক রিয়াজ ও ফেরদৌস
বিনোদন ডেস্ক :
প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৩৯ আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৩৯
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৩তম অধিবেশনে যোগ দিতে ছয়দিনের সরকারি সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে সঙ্গী হবেন দেশের অনেক বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মী। তাদের মধ্যে থাকছেন ঢাকাই সিনেমার নন্দিত দুই চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। তারাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে শুক্রবার ঢাকা ছাড়বেন।
শুক্রবার ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। লন্ডনে দুই দিন যাত্রাবিরতি শেষে তিনি পৌঁছবেন নিউ ইয়র্কে। সেখানে আগামী ২৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
একই দিনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিশনের আয়োজনে ‘গ্লোবাল কল টু অ্যাকশন অন ড্রাগ প্রবলেম’ শীর্ষক হাই লেভেল ইভেন্টেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনায়ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরে কেবল সঙ্গী হিসেবে যাচ্ছেন রিয়াজ ও ফেরদৌস। এই সফরে তাদের কোনো কার্যক্রম নেই। তবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে পেরে রিয়াজ ও ফেরদৌস দু’জনেই ভীষণ উচ্ছ্বসিত ও গর্বিত।
বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক রিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, সত্যি এই সৌভাগ্যটা হতে যাচ্ছে আমার ও ফেরদৌসের। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রাষ্ট্রীয় সফরের সুযোগ পাওয়া অনেক সম্মানের একটি ব্যাপার। আমি আমার রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ গুরুত্বপূর্ণ এই সফরের জন্য আমাকে প্রয়োজন মনে করায়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি আবেগী। আমাদের চলচ্চিত্রের প্রতিও তিনি অনেক আন্তরিক। তার সফরে আমাকে ও ফেরদৌসকে রেখে তিনি সেই প্রমাণটাই আবার দিলেন। সবার কাছে দোয়া চাই যেন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় এ সফর সফল হয়।’
চিত্রনায়ক ফেরদৌস এ প্রসঙ্গে বলেন, ‘এটি অনেক সম্মানের একটি বিষয়। প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে পছন্দ করেন। তার প্রতি শ্রদ্ধা চিরকাল বহমান থাকবে। আশা করছি এই সফর দেশ ও জাতির জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখবে।’
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এই দুই নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। চিত্রনায়ক রিয়াজ চলতি মেয়াদে শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চিত্রনায়ক ফেরদৌসও দায়িত্ব পালন করছেন কার্যনির্বাহী সদস্য হিসেবে।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
