পরিচালকের হেনস্তার কথা ফাঁস করলেন কঙ্গনা
বিনোদন ডেস্ক :
প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ০৬ আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ০৬
অভিনেতা নানা পাটেকর, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে বলিপাড়ায় হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ নিয়ে পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। এরই মধ্যে পরিচালক বিকাশ বহেলের হেনস্তার কথা ফাঁস করলেন কঙ্গনা রাণৌত।
বলিউডের নামি প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্থম ফিল্মস। এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন বিকাশ বহেল। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠানটি আর থাকছে না বলে ঘোষণা দেন এর প্রধানরা। এরপর বিকাশ বহেলের বিরুদ্ধে অনেকেই নানা অভিযোগ তুলছেন। এ নির্মাতার পরিচালনায় কুইন সিনেমায় অভিনয় করেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে বিকাশের হেনস্তার কথা তুলে ধরেন তিনি।
কঙ্গনা বলেন, ‘২০১৪ সালে কুইন সিনেমার শুটিংয়ের সময় বিকাশ বিবাহিত ছিল। কিন্তু প্রতিদিনই তার নতুন শয্যাসঙ্গী থাকত। আমি কাউকে তার বিবাহিত জীবন দিয়ে যাচাই করছি না কিন্তু নেশা কখন অসুস্থতায় রূপ নেয় সেটি আপনি অবশ্যই বুঝতে পারবেন। সে প্রতি রাতে পার্টি করত, এমনকি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বলে কটাক্ষ করত।’
তিনি আরো বলেন, “আমি প্রায়ই তাকে নানা কথা বলতাম। সে আমাকে ভয়ও পেতো কিন্তু প্রতিবারই আমার সঙ্গে তার যখন দেখা হতো, একে অপরকে আলিঙ্গন করতাম। সে আমার কাঁধে নাক গুজে দিত, আমাকে শক্ত করে জড়িয়ে ধরত এবং আমার চুলের গন্ধ নিত। তার আলিঙ্গন থেকে ছুটতে আমার অনেক শক্তি ব্যয় করতে হতো। সে বলত, ‘আমি তোমার চুলের গন্ধ খুব পছন্দ করি।”
বিকাশ বহেলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলেছিলেন এক নারী। তখন সেই নারীর পক্ষে কথা বলেছিলেন কঙ্গনা। এ জন্য বিকাশের একটি সিনেমায় কাজ করতে পারেননি এ অভিনেত্রী। তানু ওয়েডস মানু সিনেমাখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘সেই সময় হরিয়ানার একজন সোনা বিজয়ীর একটি চিত্রনাট্য নিয়ে বিকাশ আমার কাছে এসেছিল। যখন আমি ওই মেয়ের পক্ষ নিই, সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এটি ভালো চিত্রনাট্য হারিয়েছে তবু আমার কিছু মনে হয়নি। আমিও তাকে ফোন করিনি। আমি নিশ্চিত ছিলাম, যা বলেছি ঠিক। তারপর বিষয়টি চাপা পড়ে, আমি এর কোনো আপডেট পাইনি।’
কঙ্গনার পরবর্তী সিনেমা মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি। সিনেমাটি পরিচালনা করছেন তেলেগু পরিচালক রাধাকৃষ্ণ জাগারলামুড়ি। তবে তিনি কৃষ নামেই পরিচিত। এতে কঙ্গনা রাণৌত ছাড়াও অভিনয় করছেন-অতুল কুলকার্নি, অঙ্কিতা লোখান্ডে, যীশু সেনগুপ্ত, তাহের সাব্বির প্রমুখ।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
