জেলায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল
হক জাফর ইমাম, মালদা
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯ ২১ ০৯ ০৫ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ২১ ০৯ ০৫
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি পরও মালদা জেলায় ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। এবারে মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের সংঘাতে চরম উত্তেজনা ছড়ালো মালদা ইংরেজবাজার পৌরসভায়। মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ শহরের সার্বিক অনুন্নয়নের অভিযোগ নিয়ে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল দলের কাউন্সিলর কৃষ্ণেন্দু চৌধুরি , বর্তমান চেয়ারম্যান নীহার ঘোষকে অভিযোগ জানাতে যান। কিন্তু সেই সময় চেয়ারম্যান নীহার ঘোষকে তার অফিস ঘরে না পেয়ে অসন্তুষ্ট হয়ে পড়েন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এর পরেই ভাইস চেয়ারম্যান বাবলা সরকারের ঘরে চেয়ারম্যানকে দেখে আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি । আর সেই মুহূর্তেই ভাইস চেয়ারম্যানের ঘরে ঢুকেই অশালীন ভাষায় কথা বলে চেয়ারম্যানের বিরুদ্ধে তেড়ে যান প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরি বলে অভিযোগ। আর এনিয়েই পুরসভা চত্বরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষের অভিযোগ , প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন। তৃণমূল দলে এরকম লোক থাকাটা আশ্চর্যের বিষয়। আমি ভাবতে পারছি না আমার সাথে উনি এরকম দুর্ব্যবহার করবেন। পুরো বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবো। এদিকে প্রাক্তন চেয়ারম্যান তথা ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি অভিযোগ, শহরে যত্রতত্র নোংরা আবর্জনার স্তুপ গড়ে উঠেছে। পুরো সভার বাজেট হয় না । সমস্ত কিছু উন্নয়নের কাজ মুখ থুবড়ে পড়েছে । আর সেই সব বিষয় নিয়ে এদিন পুরসভায় অভিযোগ জানাতে গিয়েছিলাম চেয়ারম্যানের কাছে। কিন্তু তাকে অফিস ঘরে পাই নি। ভাইস চেয়ারম্যানের ঘরে উনি বসেছিলেন। অভিযোগ নিতে চাইছিলেন না । তবে তাকে কোনরকম দুর্ব্যবহার করা হয় নি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।এদিকে চেয়ারম্যান এবং প্রাক্তন চেয়ারম্যানের মাঝে পড়ে অস্বস্তিতে পড়তে হয় ভাইস চেয়ারম্যান বাবলা সরকারকে। এই বিষয়ে তিনি জানান, চেয়ারম্যান কে গালিগালাজ বা দুর্ব্যবহার করা হয়নি। সামান্য তর্ক বিতর্ক থেকে উত্তেজনার সৃষ্টি হয়। উপস্থিত অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা থাকায় উত্তেজনা এড়ানো সম্ভব হয়েছে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
