ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জন্মদিনে মৌসুমীর চমক

সুহৃদ জাহাঙ্গীর

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ১০   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ১০

চিত্রনায়িকা মৌসুমীর আজ জন্মদিন। তবে কততম সেই জন্মদিন? এমন প্রশ্ন দর্শক-ভক্তসহ অনেকেরই। বরাবরের মতো এবারও এই কৌতূহল অপূর্ণই থাকছে সবার। তবে চমক হিসেবে দর্শক-ভক্তদের জন্য থাকছে তার বিশেষ আয়োজন। সেই চমক জানা যাবে সন্ধ্যার পর। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে সবার।

মৌসুমী সাধারণত তার জন্মদিনে তেমন কোনো আয়োজন করেন না। তার নিয়মিত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তবে এবারের জন্মদিনটি ভিন্ন। এবার একটা অনুষ্ঠানের আয়োজন করে তিনি জন্মদিন পালন করতে যাচ্ছেন। রাজধানীর একটি চায়নিজ রেস্তোরাঁয় পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং সহকর্মী ও শুভকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে এই আয়োজন করছেন।

এই প্রসঙ্গে দৈনিক জাগরণকে মৌসুমী বলেন, ‘সাধারণত আমি আমার জন্মদিন সেভাবে পালন করি না। বরাবরই আমি জন্মদিনেও আমার নিয়মিত কাজে অংশ নিই। পারিবারিকভাবে হয়তো কখনো কখনো বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়। কখনো সানীর অনুরোধে একটা কেক কাটি। কিন্তু ঘটা করে অতিথি নিমন্ত্রণ করে  আমি জন্মদিন পালন করিনি। এবারই প্রথম এর ব্যত্যয় ঘটতে যাচ্ছে। এবার একটু আয়োজন করেই জন্মদিনটা পালিত হচ্ছে। এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম অনেক বছর। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে।’

মৌসুমী তার দর্শক-ভক্তদের ব্যাপারে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোনে আমি প্রচুর শুভেচ্ছা পাচ্ছি এবং তাদের রিটার্ন দিচ্ছি। এছাড়া তানজিলা সুলতানার উদ্যেগে মৌসুমী ফ্যান ক্লাবের আয়োজনেও থাকছে বিশেষ অনুষ্ঠান। বলা যায়, আজ আমি জন্মদিন নিয়ে বেজায় ব্যস্ত।’

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মৌসুমী অভিনীত এ পর্যন্ত আড়াই শতাধিক ছবি মুক্তি পায়। এরমধ্যে অসংখ্য ছবি ব্যবসায়িকভাবে সাফল্য আনে চলচ্চিত্র ব্যবসায় এবং মৌসুমীর ক্যারিয়ারে। অনেকে মনে করেন, ধীরে ধীরে তিনি আমাদের শাবানা, ববিতা, কবরীর স্থান দখল করে চলেছেন। তার অভিনীত সর্বশেষ ছবি ‘নায়ক’। আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত আরেকটি ছবি হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রীর যাত্রি’।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর