চাঁচল গ্রাম পঞ্চায়েতে অকেজো সাব মার্সিবল,তীব্র জলের সংকট
উমার ফারুক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২০ ০৯ ০৯ ০১ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০৯ ০৯ ০১
মালদহ জেলার চাঁচল-১ ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতে অকেজো হয়ে আছে বেশ কিছু সাব মার্সিবল পাম্প।
গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিপুরে অবস্থিত এইরকম একটি সাব মার্সিবল পাম্প দীর্ঘদিন ধরেই অকেজো হয়ে পড়ে আছে বলে স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে।আশেপাশের এলাকায় কোন পিএইচই ও না থাকায় পরিস্রুত পানীয় জলের জন্য এই সাব মার্সিবল পাম্পের উপর এই এলাকার বাসিন্দা দের নির্ভর করতে হয়।কিন্তু সেটি অকেজো হয়ে যাওয়ায় বাধ্য হয়ে টিউবওয়েলের আয়রন ও আর্সেনিক যুক্ত জল পান করতে হয়।ফলে এই আয়রন ও আর্সেনিক যুক্ত জল পান করে নানা রকম পেটের রোগে ভুগতে হয় এলাকার বাসিন্দা দের।পরিস্রুত পানীয় জলের জন্য এই এলাকার বাসিন্দাদের দূর দুরান্তে ছুটতে হয় কিন্তু প্রতিদিন তা সম্ভব হয় না।বাধ্য হয়েই তখন দৈনন্দিন প্রয়োজনে নলকূপের জলের উপর নির্ভর করতে হয়।ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেদার প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট ফুরালেই তাদের আর দেখা মেলে না।নির্বাচনের সময় প্রচারে আসা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের এই বিষয়ে জানানো হলে তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নির্বাচন শেষে আর দেখা নেই।স্থানীয় বাসিন্দা দীনেশ মন্ডল,উজ্জ্বল মন্ডল,মাসুম সরকার প্রমুখ জানান,কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে অবস্থিত সাব মার্সিবল পাম্প চালু হওয়ার পর বছর ঘুরতে না ঘুরতে ই খারাপ হয়ে যায়।কাশিপুর,বিদ্যানন্দ পুর, বোয়ালিয়া সহ আশেপাশের বেশকিছু গ্রামের মানুষ জনকে পরিস্রুত পানীয় জলের জন্য এই সাব মার্সিবল পাম্পের উপর নির্ভর করতে হয়। কিন্তু বর্তমানে এই পাম্প অকেজো হয়ে যাওয়ায় কাশিপুর প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল ই এলাকার বাসিন্দা দের একমাত্র ভরসা।দীর্ঘদিন ধরে বিকল হয়ে থাকা এই সাব মার্সিবল পাম্প সচল করতে স্থানীয় প্রশাসনের কাছে বার বার অভিযোগ জানানো সত্বেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি বলে জানান স্থানীয় লোকজন।দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ থাকায় জলের নল গুলো ভেঙে পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায় ২০১৩-১৪সালের অর্থবছরে দুই লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয় এই সাব মার্সিবল পাম্প।
মালদহ জেলা পরিষদের থার্ড এসএফসি (3rd s f c) ফান্ড থেকে।
এই প্রকল্প টির উদ্বোধন করেন তৎকালীন চাঁচল গ্রাম পঞ্চায়েতে প্রধান আদর্শ কুমার রাম,উপ প্রধান আবেদ হোসেন এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূরেফা বিবি প্রমুখ।উদ্বোধনের পর প্রায় এক বছর ঠিকঠাক জল সরবরাহ হয়।তারপর থেকে এপর্যন্ত অকেজো হয়ে পড়ে আছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
সাব মার্সিবল পাম্পটি পুনরায় চালু করা হলে এই এলাকার মানুষ খুবই উপকৃত হবেন বলে বাসিন্দারা জানান।দীর্ঘদিন ধরে পরিস্রুত পানীয় জলের যে সংকট তৈরি হয়েছিল তা গরম বাড়ার সঙ্গে সঙ্গে আরও তীব্র আকার ধারণ করেছে।পানীয় জলের অভাবের জন্য এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।দ্রুত পরিস্রুত পানীয় জলের জন্য সাব মার্সিবল পাম্পটি চালু করতে হবে এই দাবিই জোরালো হচ্ছে বাসিন্দাদের মধ্যে।শুধু কাশিপুর নয় এই গ্রাম পঞ্চায়েত এলাকায় আরো একাধিক সাব মার্সিবল পাম্প অকেজো হয়ে পড়ে আছে কিন্তু সেগুলো চালু করতে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না।
এই প্রসঙ্গে চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কংগ্রেসের ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী বলেন,চাঁচল-১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্রুত পানীয় জলের জন্য প্রায় ১৫-২০ টি সাব মার্সিবল পাম্প বসানো হয়েছে।এর মধ্যে অধিকাংশই সচল আছে যেসব সাব মার্সিবল পাম্প অকেজো হয়ে আছে গ্রাম পঞ্চায়েত কে সেগুলো চিহ্নিত করে দ্রুত চালু করার ব্যবস্থা করতে বলা হয়েছে।আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ঈদে অতিথি আপ্যায়নে যা করবেন
- পূর্ব মেদিনীপুর জেলার নতুন প্রশাসনিক ভবন তৈরির কাজ শেষ পথে
- চারটি চোরাই টোটো সহ গ্রেপ্তার দুই পাচারকারী
- ইংগু চাবাগানের আবাদি এলাকায় বিশাল কিংকোবরা উদ্ধার
- সনতের শেষকৃত্য সারলেন মধুরবন্দের পাঁচ মুসলমান যুবক, সংবর্ধনা
- রান্না বাটি
ইলিশ পোলাও - তাঁবু ফেলতে না পেড়ে অন্যত্র চলে গেল যাযাবর লোকজন
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- বীরভূমের নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আলু বিতরণ
- ঘোকসাডাঙ্গা: গৃহবধূ খুনের অভিযোগে গ্রেপ্তার ৫,দোষীদের ফাঁসির দাবি
- পূর্ব মেদিনীপুর জেলার পূজো গাইড ম্যাপ প্রকাশিত হল
- স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীতকালীন বস্ত্র প্রদান, রাজনগরে
- পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক
- পঞ্চনন্দপুরে
শাটার ভেঙে পাঁচটি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত - লক্ষ লক্ষ টাকার তছরুপের অভিযোগ হার্টিকালচার প্রকল্পের
