গ্রাম পঞ্চায়েতের অধীনে চলছে একশো দিনের পুকুর খননের কাজ
প্রকাশিত: ১০ জুন ২০২১ ১৬ ০৪ ৫৭ আপডেট: ১০ জুন ২০২১ ১৬ ০৪ ৫৭
মালদাঃ-গ্রাম পঞ্চায়েতের অধীনে চলছে একশো দিনের পুকুর খননের কাজ।কিন্তু সেই কাজে নাম নথিভুক্ত হচ্ছে কংগ্রেস সমর্থিত শ্রমিকদের এমনি অভিযোগ।কাজ না পেয়ে ঘুরে যাচ্ছে তৃণমূল সমর্থিত শ্রমিকেরা।আর এই নিয়েই শুরু হয়েছে স্বজনপোষনের অভিযোগ।মালদহের চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাঙরিয়া পাড়ায় চলছে একশো দিন প্রকল্পের কাজ।
সেই কাজের মাধ্যমে খনন করা হচ্ছে পুকুর।অভিযোগ ট্যাঙরিয়া পাড়ার গ্রামের তৃণমূল সমর্থিত শ্রমিকেরা কাজ চাইতে গেলে তাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাঙরিয়া পাড়া গ্রামের কংগ্রেসের মেম্বার হালিমা বিবির স্বামী জাহাঙ্গীর আলম।গ্রামের বিধবা বধূদের অভিযোগ,তারা নাকি গত বিধানসভা নির্বাচনকে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন।তাই তাদের কাজ থেকে বঞ্চিত রাখছে ওই কংগ্রেস মেম্বার।
কাজ চাইতে গেলে অসহায় বিধবা বধূদের দূরদূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।পাশাপাশি এই পুকুর খননের কাজে নেওয়া হচ্ছে ওই গ্রামের কংগ্রেস সমর্থিতদের।আর এনিয়ে তীব্র ক্ষিপ্ত স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকেরা।
স্বজনপোষণের অভিযোগ তোলে চাঁচল-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন একশোদিনের কাজে বঞ্চিত শ্রমিকেরা।কাজ না পেয়ে সার্জুনা বিবি অভিযোগ করে বলেন,লকডাউনে স্বামী কর্মহীনতায় ভুগছে।গ্রামে একশো দিনের কাজ শুরু হয়েছে।সেই কাজ চাইতে গেলে দলগত দৃষ্টিতে দেখছেন ওই সাংসদের প্রতিনিধির স্বামী জাহাঙ্গীর আলম।আমরা এবছর নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছি যার কারনে একশো দিনের কাজ থেকে বঞ্চিত রেখেছেন ওই কংগ্রেস মেম্বার।আমরা এই ব্যাপারে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছি।পাশাপাশি এলাকার বিধায়ককেও বিষয়টি জানানো হয়েছে।জবকার্ডধারী বঞ্চিত শ্রমিকরা কাজ না পেয়ে স্বামী ও সন্তানদের নিয়ে অসহায়তার মধ্যে দিন গুজরান করছে।যদিও একশো দিনের পুকুর খননে স্বজনপোষনের অভিযোগটি অস্বীকার করছে ওই সংসদের মেম্বারের স্বামী জাহাঙ্গীর আলম।তিনি বলেন,সিংহভাগ শ্রমিক মহিলা হলে কাজ এগোবেনা।তবে মহিলাদেরও কাজে নেওয়া হয়েছে।যারা কাজ করছে তারা সর্বদলীয় বলে দাবি করেছে সংসদের মেম্বারের স্বামী।
এদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য।তিনি বলেন,শ্রমিকদের লিখিত অভিযোগ পেয়েছি।স্বজনপোষনের অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দিয়েছেন বিডিও।স্থানীয় তৃণমূল নেতা জহুর আহমেদের দাবি,কাজ যেন সবাই পায় সেটা পঞ্চায়েতকে দেখা উচিত।লকডাউনে দিনমজুর পরিবারেরা অর্থাভাবে রয়েছে।
যদি পঞ্চায়েত উপযুক্ত ব্যবস্থা না করে তবে দলীয়গত ভাবে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন তিনি।যদিও বিষয়টি নিয়ে মকদমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দপ্তরে সাংবাদিকরা বিবৃতি নিতে গেলে প্রধানের অফিস ঘরের দরজায় ঝুলানো রয়েছে তালা।
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
