কালিয়াচক কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৫ ০৫ ০৩ আপডেট: ২৩ জুন ২০২৬ ০৫ ০৫ ০৩
কালিয়াচক কলেজে সাড়ম্বরে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস
মালদহ: রাজ্য সরকারের উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশিকা মেনে মালদহের কালিয়াচক কলেজ-এ সাড়ম্বরে পালিত হলো ‘পশ্চিমবঙ্গ দিবস’। গত ২০ জুন কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উৎসাহী অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান। এরপর কলেজের সভাগৃহে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা এবং গান, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শিলা দত্ত ঘটক, যিনি জলপাইগুড়ির পি. ডি. উইমেন্স কলেজ-এর প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক ও কালিয়াচক কলেজের গভর্নিং বডির প্রাক্তন সদস্য মোহাম্মদ এজাজুল হক।
আলোচনা সভায় ডক্টর শিলা দত্ত ঘটক পশ্চিমবঙ্গের গঠন, ইতিহাস এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে এই রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য রাখেন। অন্যদিকে মোহাম্মদ এজাজুল হক তরুণ প্রজন্মকে রাজ্যের সঠিক ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, দেশভাগের মতো গুরুত্বপূর্ণ বিষয় ধর্মের ভিত্তিতে হওয়া উচিত নয়; বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হওয়া উচিত মূল লক্ষ্য। তিনি কবি অতুলপ্রসাদ সেন-এর বিখ্যাত পঙ্ক্তি ‘ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে’ উদ্ধৃত করে ঐক্য ও উন্নয়নের বার্তা দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং অধ্যক্ষ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এই গৌরবময় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
