কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জেলায় শিশু দিবস উদযাপন
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০ ১৮ ০৬ ৪৭ আপডেট: ১৪ নভেম্বর ২০২০ ১৮ ০৬ ৪৭
ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর ১৩১ তম জন্ম উপলক্ষ্যে শিশু দিবস উদযাপন করল কাজলা জনকল্যাণ সমিতি। প্রতিবারের ন্যায় এবার কিন্তু সরাসরি কোন অনুষ্ঠান সেভাবে করা যায়নি কোভিড-১৯ মহামারীর জন্য। কোভিড বিধি মেনে আজ সকাল ৯টায় কাজলা জনকল্যাণ সমিতির মূল প্রাঙ্গনে পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করে ও "আমাদেরলেখা" নামক শিশু পত্রিকা এবং দেওয়াল পত্রিকা "প্রতিধ্বনি" প্রকাশের মাধ্যমে শুভারম্ভ হয়। এরপর দক্ষিণ ২৪ পরগনায় সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত এবং পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় একসাথে সকাল ১১.৩০টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত "জুম কল"এর মাধ্যমে শিশু অধিকার, শিশু সুরক্ষায় সরকারি পরিষেবা, করোনা মহামারীর ফলে দীর্ঘ সাড়ে সাতমাস স্কুল বন্ধ থাকার জন্য শিশুমনে কি প্রভাব পড়েছে, ইত্যাদি বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার জন্য "জুম কল" এর আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মগরাহাটের অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক শ্রী তারকনাথ মল্লিক, চকোপরণ কাটাখালী বেলোমনি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী শিখা মুখার্জী ও মোহনপুর কেকেজিসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক নির্মল কুমার জানা, প্রমুখ। পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার জন্য "জুম কল" অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা আধিকারিক শ্রীমতী সারদা গিরি, পারুলিয়া মডার্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক ড: অনুত্তম পরিয়ারী, কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন পন্ডা, প্রমুখ। তিনটি জেলায় দুটি "জুম কল"এ অংশগ্রহণ করেছিল দুইশতাধিক কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণ। দুটি জেলার আলোচনা থেকে শিশু কিশোর ও সম্মানীয় অতিথিদের আলোচনায় উঠে আসে যে স্কুল বন্ধ থাকায় শিশু ডিপ্রেশনের মধ্যে রয়েছে, অধিকাংশেরই এ্যান্ড্রয়েড মোবাইল নাই ফলে স্কুল কর্তৃপক্ষ অনলাইনের মাধ্যমে শিক্ষার আয়োজন করলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে তা ফলপ্রসূ হয়নি।তাছাড়া এই সময়ে বাল্যবিবাহ তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আলোচক গণ শিশুদের বেশি পরিবারের লোকজনের সঙ্গে সময়কাটানোর পরামর্শ দেন এবং নিজেকে পড়াশুনার মধ্যে যুক্ত রাখার জন্য যে যে শ্রেণীতে পড়াশুনা করে তার আগের শ্রেণীর বইপত্র বেশি বেশি করে পড়াশুনার পরামর্শ দেন। এছাড়া বাড়িতে থেকে বিভিন্ন সৃজনশীল কাজে নিজেদের যুক্ত রাখার পরামর্শ দেন। কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করেন আগামী ২০শে নভেম্বরের মধ্যে শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জুম কল বা ওয়েবিনার এর আয়োজন করা হবে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে যাতে সবাই অংশগ্রহণ করে তারজন্য আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানগুলি সুচারুভাবে পরিচালনা করেন কাজলা জনকল্যাণ সমিতির কো অর্ডিনেটর বিবেকানন্দ সাহু।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
