ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০ ২১ ০৯ ০০   আপডেট: ৩০ মার্চ ২০২০ ২১ ০৯ ০০

 কল্যাণী: 

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ টাকা এবং প্রথম পর্বের সংগ্রহে উঠলো আড়াই লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার মহৎ উদ্যোগ।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক গৌতম পালের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রথম পর্বের সংগ্রহে উঠলো আড়াই লক্ষ টাকা। গত বৃহস্পতিবার সহ উপাচার্য এক আবেদনে মহামারী করোনা মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমহল, শিক্ষাকর্মী বন্ধু, আধিকারিকদের কাছে থেকে উপার্জনের এক দিনের বেতন অথবা সাধ্যমত সাহায্য করার জন্য সম্মতি চান। এই আবেদনের ভিত্তিতে ইমেইল মারফত বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরে সম্মতি পাঠিয়েও দেন অনেকেই। আর তাতেই প্রথম পর্বে ত্রান তহবিলে জমা হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের সদস্যরাই মহামারী করোনা মোকাবেলায় যে যার সাধ্য মতো এগিয়ে আসেন। শেষ খবর পাওয়া গেছে, প্রথম পর্বে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে উঠেছে আড়াই লক্ষ টাকা, পরবর্তীতে এই ত্রাণ তহবিলে অর্থের পরিমাণ বাড়বে বলে আভাস পাওয়া যাচ্ছে। 

সূত্রের খবর, আগামীকাল সহ-উপাচার্য গৌতম পাল সংগৃহীত টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করবেন। এদিকে বিশেষ সূত্রমতে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগের সঞ্চিত অর্থ থেকে কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে দান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর