করোনা সচেতনতা ও কোভিদ রোগীদের সাহায্যার্থে হেল্পলাইন
প্রকাশিত: ১২ মে ২০২১ ১৮ ০৬ ৪৬ আপডেট: ১২ মে ২০২১ ১৮ ০৬ ৪৬
নিজস্ব সংবাদদাতা, তমলুকঃ ভয়াবহ করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষকে সচেতন করে তোলার জন্য মাস্ক পরা, স্যানিটাইজার/সাবান ব্যবহার করা, শারীরিক দূরত্ব বজায় রেখে দিন যাপন করা, কোন ধরনের শারীরিক অসুস্থতা হলে ডাক্তারের পরামর্শ নেওয়া ,সাথে সাথে এসইউসিআই (কমিউনিস্ট) দলের জেলার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়ে আজ সকাল থেকেই তমলুক শহর ও শহীদ মাতঙ্গিনী ব্লক জুড়ে প্রচার চালাল এসইউসিআই (কমিউনিস্ট) দল। সচেতনতার সাথে সাথে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে।
এসইউসিআই (কমিউনিস্ট) দলের তমলুক লোকাল কমিটির সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব মাইতি বলেন, বর্তমান ভয়াবহ করোণা পরিস্থিতিতে মানুষ দিশেহারা। অক্সিজেন অভাবে রোগীর মৃত্যু ঘটছে, টিকা অপ্রতুল ,হাসপাতালে বেড নেই, ভারতবর্ষজুড়ে এক দুর্বিষহ অবস্থা চলছে। শ্মশান কবরে শবদেহ সৎকারের জায়গা থাকছে না। আমরা আজ মানুষকে যেমন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি, তেমনি সরকারের কাছে দাবি জানিয়েছি উপরোক্ত সমস্যাগুলো দ্রুত সমাধান না হলে ভারতবর্ষে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে। তাই অবিলম্বে জেলার রেপিড টেস্ট- rt-pcr টেস্ট বাড়ানো, হাসপাতালের বেড বাড়ানো, সেফ হোম গড়ে তোলা, অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা ভীষণ রকম প্রয়োজন। ইতিমধ্যে আমরা সিএমওএইচ,তমলুক জেলা হাসপাতালের সুপার ,জেলাশাসক এবং তমলুক অনন্তপুর হাসপাতালে বি এম ও এইচ -কে সমস্যাগুলো জানিয়েছি। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, মন্ত্রীরা বিমানে চড়ে কোটি কোটি টাকা খরচ করছে, নতুন সংসদ সেন্ট্রাল ভিস্টার জন্য কুড়ি হাজার কোটি টাকার কাজ চালাচ্ছে। এটা মানুষকে চরম অবমাননার শামিল বলে মনে করি। ফলে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই সমস্ত সমস্যার সমাধান করুক। পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে জেলায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।[ SUCI(Communist)
দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নিম্নের হেল্পলাইনে ফোন করুন।
তমলুক- 8016615363
হলদিয়া- 7477600713
কাঁথি- 8001109280
এগরা- 9609220665
জেলা- 6295457854]
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
