ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ওল্ড মালদার স্বেচ্ছাসেবীকে মারুতি ভ্যান শিবশঙ্কর শেঠ

প্রকাশিত: ২৭ জুলাই ২০২০ ২০ ০৮ ৪০   আপডেট: ২৭ জুলাই ২০২০ ২০ ০৮ ৪০

মালদা-‌রবিবার ‘‌টিম তারাশঙ্কর চ্যারিটি’‌ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে একটি মারুতি ভ্যান তুলে দেওয়া হয়। পুরাতন মালদার বিশিষ্ট সমাজসেবী শিবশঙ্কর শেঠ মারুতি ভ্যানটি প্রদান করেন। সাধারণত নাম ঠিকানাহীন ভবঘুরে, ভিক্ষুক, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া কিছু আর্ত  মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লড়াইতে নিজেদের আত্ম নিয়োগ করে ইতিমধ্যেই নজির গড়েছেন মালদা জেলার হবিবপুর ব্লকের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের কাজই  হচ্ছে রাস্তায় ঘুরে বেড়ানো দীন দুঃখীদের দুঃখের ভাগ নেওয়া, অন্ন বস্ত্রহীন মানুষগুলোর মুখে অন্ন ও বস্ত্রের সংস্থান করা। এই জীব সেবাই শিব সেবার ভাগ নিতে এগিয়ে এলেন ওল্ড মালদার  নিবাসী অন্যতম সেবাব্রতী শিব শংকর শেঠ। তার স্বর্গীয় পিতা-মাতার স্মৃতির উদ্দেশ্যে উক্ত সংস্থাটিকে জেলার অন্যতম সেবাব্রতী চক্ষুপরীক্ষক অজিত দাসের পৃষ্ঠপোষকতার আত্মপীড়িতের  সেবার উদ্দেশ্যে রবিবার গাড়িটি প্রদান করা করা হয় কলাইবাড়ি প্রাঙ্গণে। এদিন হাজির ছিলেন  ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সমাজসেবী মিলি দাস,  মালদা জাগরণের  রাগেশ্রী দাস ও শুভজিত দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে শিবশংকর শেঠ ও অজিত দাস গাড়ির চাবিটি সংস্থার কর্ণধার তারাশঙ্কর রায় ও সম্পাদক খোকন বাবুর হাতে অর্পণ করেন। করোনার  আতঙ্কে  সামাজিক  দূরত্ব  বজায় রেখে এরকম একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর