উমরপুর মোড় থেকে লালগোলা পর্যন্ত চার লেন সড়ক নির্মাণে চাপ দিলেন সাংসদ খলিলুর রহমান
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৯ ০৯ ১৭ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ০৯ ০৯ ১৭
জঙ্গিপুর: মুর্শিদাবাদ জেলার উমরপুর মোড় (এনএইচ-১২) থেকে জঙ্গিপুর শহর হয়ে লালগোলা ব্লক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও নতুন করে নির্মাণের দাবি জানিয়ে জেলা পিডব্লিউডি তথা পূর্ত দপ্তরকে চিঠি দিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। পূর্ত দপ্তরে পাঠানো ওই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, খড়খড়ি, দাদা ঠাকুর মোড়, সাইদাপুর মোড় এবং জঙ্গিপুর শহর হয়ে লালগোলার সঙ্গে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কটির অবস্থা ভীষণ শোচনীয়। তাই দ্রুত প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি।
চিঠিতে সাংসদ জানান, জঙ্গিপুর মহকুমার সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত, মহকুমা হাসপাতাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার-হাট এবং আন্তঃব্লক যোগাযোগ—সবক্ষেত্রেই এই রাস্তাটি অপরিহার্য। অথচ বর্তমানে দুই লেনের রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, সরু এবং যানজটে জর্জরিত। এর ফলে প্রায়শই যানজট তৈরি হচ্ছে, দুর্ঘটনার সম্ভাবনা বাড়ছে এবং বিশেষত অ্যাম্বুলেন্স চলাচলে গুরুতর বিঘ্ন ঘটছে। প্রতিদিন বাড়তে থাকা যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করছে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে এই সড়ক সংস্কার এখন জরুরি হয়ে উঠেছে।
তিনি আরও লিখেছেন, বর্তমান দুই লেনের রাস্তাটিকে চার লেনে উন্নীত করা গেলে শুধুমাত্র যান চলাচলই নির্বিঘ্ন হবে না, এলাকার সামাজিক ও ভৌগলিক অগ্রগতিও ত্বরান্বিত হবে। জনসংখ্যার ঘনত্ব এবং যাতায়াতের গুরুত্ব বিবেচনা করে সঠিক নিষ্কাশন ব্যবস্থা, পর্যাপ্ত আলোকসজ্জা এবং মানসম্পন্ন নির্মাণসহ একটি নতুন চার লেনের রাস্তা তৈরি করা অত্যন্ত প্রয়োজন।
চিঠিতে সাংসদ খলিলুর রহমান অনুরোধ জানিয়েছেন—উমরপুর (এনএইচ-১২) থেকে লালগোলা ব্লক পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্প (দুই লেন থেকে চার লেন) দ্রুত অনুমোদন করার জন্য। পাশাপাশি নতুন রাস্তা নির্মাণের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত ও অনুমোদনের উদ্যোগ নিতে পূর্ত দপ্তরের প্রতি আহ্বান জানান তিনি। রাজ্য বা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এই কাজ দ্রুত শুরু করার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন।তার বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের উন্নতি হবে, যানজট কমবে এবং মুর্শিদাবাদের সাধারণ মানুষ—বিশেষ করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ওপর নির্ভরশীলরা—সমস্যা দূর হবে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
