ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আলগাপুর বিদ্যালয় সমিতির সভায় উত্তেজনা

রাহাতুল আক্তার বড়ভূইয়া

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ৩৮   আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ২২ ১০ ৩৮

আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যানরা

আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী সহ অন্যানরা

আলগাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা সমিতির সভায় তুমুল হইচই ও উত্তার পরিস্থিতি দেখা দেয় সমবার ।  এদিন উত্তেজনার মধ্যে টানা পাঁচ ঘণ্টা সভা চলে । পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন আলগাপুরে বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরী , আলগাপুর  মোহনপুর জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর সহ জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শক আই এস  রাজীবকুমার ঝাঁ । 

স্কুল পরিদর্শক উপস্থিত হওয়ার আগে থেকে আলগাপুর হাই স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে একের পর এক বক্তব্য করেন ।  এই হাই স্কুলের এসএমডিসি র একাংশ কর্মকর্তার প্রশ্নবাণে   এক সময় অধ্যক্ষ নাসির উদ্দিন নাজেহাল হয়ে পড়েন ।  বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর প্রসানির মুখে পড়েন তিনি ।  বিদ্যালয়ের উন্নয়নের অর্থ ছাত্রছাত্রীরা ফিজের হিসেব সহ গত বছরের এইচএসএসসি ও এইচএস পরীক্ষার হিসাব খতিয়ান  দেখাতে না পারায় অধ্যক্ষ নাসির উদ্দিন সভায় উপস্থিত শিক্ষক মহল সহ এসএমডিসির কমিটির কর্মকর্তারা উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি করেন তারা ।  তখন বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সরাসরি জানিয়ে দে ছাত্রছাত্রীরা স্বার্থে ও বিদ্যালয়ের ভবিষ্যৎ বাঁচাতে কোনও ধরনের অন্যায় বরদাস্ত  করবেন না ।  এবং অধ্যক্ষ নাসির উদ্দিনকে এখান থেকে বদলি দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তিনি ।  বিধায়কের কথায় সভাকক্ষে সন্তোষ দেখা দেয় আইএস রাজীবকুমার ঝাঁ জানান বিদ্যালয়ে স্বার্থে প্রয়োজনে দক্ষ  ভালো একজন অধ্যক্ষ নিয়োগ পদক্ষেপ নেবেন তিনি । এদিকে এইএচএসএলসি পরীক্ষাকে কেন্দ্র করে আয়োজিত কমিটি গঠনের সভায় এসএমডিসি র সভিপতি আব্দুল জলিল বড়ভূইয়া রহস্যজনকভাবে অনুপস্থিত ছিলেন ।  সভাপতি কেন অনুপস্থিত এনিয়ে প্রশ্নের মুখে পড়েন অধ্যক্ষ নাসির উদ্দিন । 

গত বছরের মাধ্যমিক পরীক্ষার হিসেব নিয়ে বেশি উত্তেজনা দেখা দেয় সভাকক্ষে ।  গত পরীক্ষায় যাবতীয় খরচের পর লাভ্যাংশ ২ লক্ষ ৩০ হাজার  কোথায় গেল এমন প্রশ্ন আগের সভায় উত্থাপিত হলে অধ্যক্ষ হিসেব দিতে না পারায় বাধ্য হয়ে কমিটির সদস্যরা ১ লক্ষ ৩০ হাজার টাকা ছাড় দেন এবং ১ লক্ষ টাকা ভর্তকি দিতে অধ্যক্ষকে চাপ দেওয়া হয় ।  এতে অধ্যক্ষ গত পূজার আগে টাকা ফেরৎ দেওয়ার কথা না রাখায় সোমবার সভায় উত্তপ্ত সৃষ্টি হয় ।  পরে আইএস রাজীবকুমার ঝাঁ মধ্যস্থতা করে আগামী ৩০ জানুয়ারি মধ্যে ১ লক্ষ টাকা ফেরৎ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ।  এর পর কেন্দ্র কিটির গঠন করা হয় ।  এই কমিটিতে স্কুলের উপাধ্যক্ষ ফজল আলিকে অর্থের দায়িত্ব দেওয়া হয় । সভায় আলাপুরের বিধায়ক হাজি নিজাম উদ্দিন চৌধুরীকে কেন্দ্র কমিটির সভাপতি মনোনীত করা হয় ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর