ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

আবার হাতির হানায় ৪ বাড়ি তছনছ প্রতিবাদে বিট অফিস ঘেরাও

সংবাদদাতা, মালবাজার

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯ ১৫ ০৩ ২৯   আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৫ ০৩ ২৯

গরুমারা বনাঞ্চল সংলগ্ন এলাকায় রয়েছে বাতাবাড়ি, ধুপঝোড়া ও বড়দীঘি চাবাগান। হাতি ও অন্যান্য বন্য প্রাণীর উপদ্রব এই সব এলাকায় লেগেই থাকে। শনিবার রাতেও রেহাই পেলনা বাতাবাড়ি এলাকার যোগেশ পাড়া ও ডাবরি কোনা গ্রামের মানুষ। হাতির আক্রমণে ভাঙা পড়ল ৪টি বাড়ি। প্রতিবাদে বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল গ্রামের মানুষ। 
স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার রাত ১১টা নাগাদ গরুমারা বনাঞ্চল থেকে ৩টি হাতির একটি দল বাতাবাড়ি এলাকায় যোগেশ পাড়ায় প্রবেশ করে তান্ডব শুরু করে। শ্যামল রায় ও জগন্নাথ রায়ের বাড়ি ভেঙে তছনছ করে। আসবাবপত্র ও তৈজসপত্র ভাংচুর করে। বাড়িতে রাখা চাল, আটা, আনাজপাতি খেয়ে সাবাড় করে। এরপর সেখান থেকে চলে যায় জাকিরকোনা গ্রামে সেখানে প্রভাশ রায় ও রাহুল আলমের বাড়ি ভাংচুর করে। রাত ৩টা তান্ডব করে আবার বনে ফিরে যায়। রবিবার সকালে বনবিভাগের   খড়িয়ারবন্দর বিট অফিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনে এলে স্থানীয়রা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। স্থানীয় লোকজনের বক্তব্য যে ওই এলাকায় প্রতি রাতে হাতির হানায় বাড়িঘর ভাঙা পড়ছে। ফসল ও বাড়িতে রাখা খাবার খেয়ে চলে যায়। মাঝেমধ্যে মানুষ মারে। বনদপ্তরকে খবর দিলে আসে না। ক্ষতিপূরণ পাওয়া যায় না। স্থানীয়রা দাবী জানায় রাতে টহলদারি দিতে হবে। ক্ষতিপূরণ সময়মতো দিতে হবে। এই দাবী নিয়ে তারা বিট অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে বনদপ্তরের আশ্বাস পেয়ে ফিরে যায়। বনকর্মীরা জানান, সরকারি নিয়ম মেনে আবেদন করলে অবশ্য ক্ষতিপূরণ পাবে।                                                                                                                                      

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর