আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ০২ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮ ০৮ ০২
‘এক বছর অপেক্ষা করুন, বিজেপির কাছেই নাকছ্যাঁচড়া খাবেন’ বলে আক্রমণ শানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বিরুদ্ধে, পাশাপাশি উপরওয়ালার কাছে দোয়া করেছেন শাস্তির জন্য, তারপর এদিন বিকেল সুরবদল হুমায়ুনের: শুভেন্দুর দীর্ঘায়ু ও প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা দেন নওদার বিধায়ক
রেজিনগর বিধানসভা উপনির্বাচনের মুখে এর আগে বিজেপি ও প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়ে ছিলেন। তারপর সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় নিশানা করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এবার শুভেন্দুর দীর্ঘায়ু ও প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা দেন নওদার বিধায়ক
উল্লেখ্য, কখনও পুলিশের পক্ষপাতমূলক আচরণ ও দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে প্রচার থেকে সরে দাঁড়ানো, থানার সামনে ধর্না এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পর তাঁর আক্রমণের কেন্দ্রে সরাসরি মুখ্যমন্ত্রী।
বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ তুলে ধরে হুমায়ুন দাবি করেন, দলটির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠরাই এখন সরকারের মূল চালিকাশক্তি। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী হয়েছেন বলেই যা খুশি তা-ই করবেন, তা হবে না। মাত্র এক বছর অপেক্ষা করুন। নিজের দলের কাছেই কীভাবে নাকছ্যাঁচড়া খান এবং নাকে দড়ি দিয়ে ঘোরায়, তা দেখা যাবে।’’
বিজেপি শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, বহু মুখ্যমন্ত্রীকেই পরবর্তীতে পদ খোয়াতে হয়েছে বা উপ-মুখ্যমন্ত্রী হয়ে থাকতে হয়েছে।
এছাড়া মমতা বন্ধ্যোপ্যাধায়কে যেমন দোয়া করে প্রাক্তন করেছেন তেমন বর্তমান মুখ্যমন্ত্রীর জন্যই শুক্রবার শুক্রবার উপরওয়ালার কাছে দোয়া করেছেন মিথ্যাচার ও বিরোধীদের হেনস্থার জন্য শাস্তি চেয়ে।
এবিষয়ে, নিজের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে নওদার বিধায়ক বলেন, ২০২৫ সালের ডিসেম্বরে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাচ্যুতির দোয়া করেছিলেন এবং তা ফলেছে। এবার শুভেন্দুর বিরুদ্ধেও শুক্রবারের নামাজে তিনি তার শাস্তির জন্য প্রার্থনা করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
বক্তব্যের শেষ ভাগে ব্যক্তিগত আক্রমণের মাত্রা বাড়িয়ে তিনি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী কিংবা মাধবরাও সিন্ধিয়ার মতো প্রয়াত জাতীয় নেতাদের মর্মান্তিক পরিণতির উদাহরণ টেনে আনেন। শুভেন্দুর ‘অহংকার’-এর পতন অনিবার্য দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, মিথ্যাচার ও বিরোধীদের হেনস্থার শাস্তি উপরওয়ালা ঠিকই দেবেন।
রবিবার বিকেলে আবারও হুমায়ুন তার নিজের বক্তব্য থেকে সরে এলেন, তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই পৃথিবীতে দীর্ঘদিন বেঁচে থাকুন। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, পূর্ণ মেয়াদ ভালোভাবে পূরণ করুন। মানুষের কাছে সুনাম-সুখ্যাতি অর্জন করুন।
হুমায়ুন কবির বলেন, ওনার স্বপ্ন ছিল বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার, সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন থেকে উনি স্বপ্ন দেখুন মোদীজির পরে উনি যেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। তাহলে আমরা খুব গর্ববোধ করব।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার, তাঁর স্বপ্ন পূরণ হয়নি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর যেন মুখ্যমন্ত্রী থেকে প্রমোশন হয় এবং তিনি যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, এটাই আমার শুভেচ্ছা থাকবে।
আগামী ৬ অক্টোবর রেজিনগরের উপনির্বাচনে হুমায়ুনের ছেলে লড়লেও, ভোটের লড়াই সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে নিয়ে কখনও কটাক্ষ, আবার কখনও প্রশংসা করে রেজিনগরের উপনির্বাচনে হুমায়ুন প্রচারে ঠিকে থাকতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
- দুর্যোগের দিনে মানবতার হাত, বৃষ্টিকে উপেক্ষা করে রক্তদান রাজ মল্লিকের
- সামশেরগঞ্জ পুলিশের জোড়া অভিযান! ৩৩২ বোতল ফেনসিডিল ও ১৯৭ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই
- এনকাউন্টার কি অপরাধ দমনের সমাধান?
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
