আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন স্কুলে জোনাল স্পোর্টস
গৌতম অধিকারী
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ১৫ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ১৫
ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত জনপদের অন্যতম স্বনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন বিদ্যামন্দিরে অত্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে জোনাল স্পোর্টস মিট। বিদ্যালয়ের দীর্ঘ ইতিহাসে এই প্রথমবার সীমান্ত এলাকার এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি জোনাল স্তরের এত বড় মাপের একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বিশেষ গৌরব অর্জন করল।
এদিন এই মেগা ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক চন্দনা সরকার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করে তিনি অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার ক্রীড়া প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। তিনি বলেন, “এই ধরনের আয়োজনই ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বড় মঞ্চে পৌঁছনোর পথ প্রশস্ত করে।”
এই জোনাল স্পোর্টস মিটে সংশ্লিষ্ট জোনের অন্তর্গত মোট ১৭টি স্কুল অংশগ্রহণ করেছে। প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ছাত্রছাত্রীরাই এই জোনাল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ফলে সকাল থেকেই মাঠজুড়ে দেখা যায় মেধা, গতি ও শারীরিক সক্ষমতার এক হাড্ডাহাড্ডি লড়াই। দৌড়, লাফ, থ্রো-সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের প্রাণবন্ত পারফরম্যান্সে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।
তবে অংশগ্রহণকারী ও ইভেন্টের সংখ্যা বেশি হওয়ায় একদিনে সমস্ত প্রতিযোগিতা সম্পন্ন করা সম্ভব হয়নি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতার বাকি পর্ব আগামীকালও অনুষ্ঠিত হবে।
সীমান্তবর্তী এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে এই আয়োজন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিদ্যালয়ের এই সাহসী ও বলিষ্ঠ উদ্যোগে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ধরনের আয়োজন আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশে বড় ভূমিকা নেবে এবং এখান থেকেই ভবিষ্যতের কৃতি অ্যাথলিটরা উঠে আসবে।
এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করেন। দু’দিনব্যাপী এই জোনাল স্পোর্টস মিটকে ঘিরে এখন গোটা এলাকায় সাজ সাজ রব।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু