ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নির্বাচনের পরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে তীব্র নিন্দা কংগ্রেসের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১০ ১০ ১৭   আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১০ ১০ ১৭

মালদা

নির্বাচনের পরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের পর দুই দলের নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা করলেন পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার৷ বৃহস্পতিবার তিনি বলেন, বিজেপি ও তৃণমূল নেতাদের মন্তব্যে এলাকার শান্তি বিঘ্নিত হবে বলে তিনি মনে করছেন৷ গত মঙ্গলবার ভোটের দিন রাতে পুরাতন মালদা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হামলার ঘটনায় এই দিন এলাকার বিজেপি নেতা নিতাই মণ্ডল বলেন, আমরা আর হাতে চুড়ি পড়ে নেই৷ যে সমস্ত গুণ্ডাবাহিনী এই অত্যাচার করছে, তাদের ঘরে ঘরে ঢুকে আমরা শিক্ষা দেব৷ আমরাও পালটা হামলা চালাব৷

নিতাইবাবুর এই মন্তব্যের প্রেক্ষিতে পুরাতন মালদা শহর তৃণমূল সভাপতি নবরঞ্জন সিংহ বলেন, যে বা যারা এসব কথা বলছে, তাদের একটা কথা বলে দিচ্ছি, আগুন নিয়ে খেলা করবেন না৷ এখানে এসে দাদাগিরি করবেন না৷ এর জবাব দেওয়ার ক্ষমতা আমরা রাখি৷ প্রশাসন কী করবে জানি না৷ আমরা এখানে দীর্ঘদিন রাজনীতি করি৷ যাঁরা এখন বিজেপির ঝাণ্ডা ধরে আমাদের কাউন্সিলর ও চেয়ারম্যানকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের বলে দিচ্ছি, আমরা রাস্তায় নেমে গেলে আপনারা কিন্তু ঘরে ঢুকে যাবেন৷ নিজেরাই ঘরে ঢুকে যাবেন৷ এতদিন চুপচাপ ছিলাম৷ এবার কিন্তু আর চুপচাপ থাকব না৷বিজেপি ও তৃণমূল নেতাদের মন্তব্য প্রসঙ্গে এই দিন পুরাতন মালদার বিধায়ক অর্জুন হালদার বলেন, গতকাল রাতে যা ঘটেছে তা অন্যায়৷ কিন্তু সেই অন্যায়ের প্রেক্ষিতে বিজেপি ও তৃণমূল নেতৃত্ব একে অন্যের বিরুদ্ধে যে মন্তব্য করেছেন তাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে বলে আমি মনে করি৷ অন্যায়ের বিচার করার জন্য প্রশাসনকে রয়েছে৷ অন্যায়ের বিরুদ্ধে তো গণতান্ত্রিক পদ্ধতিতেও আন্দোলন করা যায়! কিন্তু দেখে নেব বলার এই প্রতিযোগিতা ঠিক নয়৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর