কুসংস্কারকে সাক্ষী রেখে এখনো মাটিতে ঘুমোন গ্রামবাসীরা
পল মৈত্র
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ৩৭ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ৩৭
দক্ষিন দিনাজপুরঃ
ইতিহাসকে ঘিরেই কুসংস্কার আর সেই কুসংস্কারে বিশ্বাসী হয়ে এখনও পর্যন্ত কাঠের তৈরি চৌকি বা খাটে কেউই ঘুমোন না দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল গ্রামের গ্রামবাসীরা।কাঠের নয় মাটিরই তৈরি খাটে অথবা মাটিতে ঘুমোন গ্রামবাসীরা।এলাকার গ্রামবাসী ও ইতিহাসবিদের মুখে শোনা যায় ১৭০৭ সালে পীরপালের মাটিতে ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজির দেহ সমাধিস্থ করা এরপর তিনি দেবতা বা পীর রুপে আবির্ভূত হন বলে বিশ্বাস গ্রামবাসীদের।বীর যোদ্ধাকে মাটিতে সমাধিস্থ করার পর থেকে গ্রামবাসীরা খাটে বা চৌকিতে ঘুমোলে তাদের স্বপ্নাদেশে মেরে ফেলার ভয় দেখানো হতো।এই ভয়ে বিগত কয়েকশো বছর থেকে পীরপালের গ্রামের মানুষ চৌকি বা কাটে শোন না।আর কেউ যদি ঘুমোন তাহলে সেই পরিবারের সকলে অসুস্থ হয়ে পরে বলে এমনটাই মত গ্রামবাসীদের।তবে ইতিহাসবিদের দাবি বখতিয়ার খলজিকে শ্রদ্ধা জানানোর জন্য গ্রামবাসীরা মাটিতে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর,হরিরামপুর,তপন কুশমন্ডিতে নানা ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে।যার মধ্যে গঙ্গারামপুরের পীরপাল অন্যতম।জেলার ইতিহাসবিদ ও গ্রামবাসীদের মুখে শোনা গেছে ১৭০৭ সালে সুলতানি রাজ্য প্রতিষ্ঠা করতে বখতিয়ার খলজি পাল বংশের লক্ষন সেনকে পরাজিত করে সংগ্রামপুর,দেবীকোট সহ গোটা গৌড় দখল করে নেন।লক্ষন সেন প্রান নিয়ে পালিয়ে তৎকালীন বঙ্গে পালিয়ে যান এবং তার সৈনরা পরাজিত হয়ে নদিয়া শহর পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়। অন্যদিকে,তিব্বত ও কামরূপ অভিযান বিফল হলে বখতিয়ার খলজি দেবীকোটে ফিরে তিব্বত অভিযান বিফল এবং সৈনবাহিনীর ব্যাপক ক্ষতির ফলে লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ ও বিরোধ দেখা দিতে শুরু করে।এরই ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলি দিল্লীর সঙ্গে সম্ভাব্য বিরোধের আগে থেকেই কোনঠাসা হয়ে এরকম নানাবিধ চিন্তা এবং পরাজয়ের গ্লানিতে বখতিয়ার খলজি প্রচন্ডভাবে অসুস্থ ও শয্যাশায়ী হয়ে পড়েন।এর অল্প কিছুদিন বাদে বাংলার ১২০৬ বঙ্গাব্দে ও ইংরেজি ১৭০৭ খ্রীষ্টাব্দে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ কেউ কেউ অনুমান করেন বখতিয়ার খলজির মৃত্যুর পিছনে তার প্রধান সেনাপতি আলিমর্দান খলজির হাত ছিল।এরপর বখতিয়ারের মৃতদেহ পীরপালে সমাধিস্থ করা যেহেতু তিনি বীরযোদ্ধা ছিলেন তাই তিনি পীর রুপে আবির্ভূত হন বলে গ্রামবাসীদের মত।তারপর থেকে এলাকার বিশেষ করে বয়স্করা চৌকি অথবা খাটে ঘুমোন না।এই বিষয়ে ভিন্ন মত পোষন করেন জেলার ইতিহাসবিদ সুমিত ঘোষ।তিনি বখতিয়ার খলজি যেহেতু বীরযোদ্ধা ছিলেন,তাই তাকে সম্মান জানাতে পীরপালের মানুষ মাটিতে ঘুমোয়।তবে ঐ এলাকার মানুষের মধ্যে কিছু কুসংস্কার আছে।যেহেতু বীরযোদ্ধা বখতিয়ার খলজি পীরপালের মাটিতে শায়িত আছেন তাই গ্রামবাসীরা কাঠের তৈরি চৌকি বা খাটে ঘুমোন না।তবে এই বিষয়ে পীরপালের বয়স্ক এক গ্রামবাসী রাজেন রায় বলেন,কয়েশো বছর আগে থেকো এই গ্রামের মানুষ মাটিতে ঘুমোয়।চৌকি বা খাটে ঘুমোলে স্বপ্নাদেশে তাদের ভয় দেখানো হয়।আর পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে।তাই এ গ্রামের মানুষেরা আজও মাটিতে ঘুমোন চৌকি বা খাটে কাউকে ঘুমোতে দেন না পাছে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
