ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মমতাদি গনিখাঁন চৌধুরীকে শ্রদ্ধা করেন বললেন মন্ত্রী রবি ঘোষ

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫১   আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫১

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদায় নির্বাচনী প্রচারে বক্তব্যে আবু বরকত গনিখান চৌধুরীকে অপমানিত করেছে, মালদায় নির্বাচনী প্রচারে এসে পুষ্প প্রভাত নিউজকে একান্ত সাক্ষাৎকারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মালদা কংগ্রেসের এই বিভ্রান্তিকর অভিযোগের কড়া জবাব দিলেন।শুক্রবার মালদায় নির্বাচনী প্রচারে এসে সরাসরি কংগ্রেস নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলে গনিখান প্রসঙ্গে মন্ত্রী বলেন,  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গনিখান চৌধুরীকে শ্রদ্ধা করেন।  মৃত্যুর আগে গনিখান চৌধুরী বলে গিয়েছিলেন রাজ্যের সিপিএমকে উৎখাত করার ক্ষমতা রাখেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মালদায় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেছিলেন কংগ্রেস প্রার্থী তথা গনিখানের ভাই ডালুবাবুর বয়স হয়েছে। উনার এই বয়সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় । আর এই কথাকে কংগ্রেস নিজের মতো করে গল্প সাজিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন , দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থীর ৮১ বছর বয়সে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করছে।  এই বয়সে উনার নির্বাচনী লড়াই করাটা ঠিক নয়।  গনি পরিবার থেকে মৌসম নুর তৃণমূলে যোগদান করেছেন।  তাকে মানুষ দুই হাত তুলে সমর্থন করছেন । এটাই হয়তো কংগ্রেসীরা মেনে নিতে পারছে না।  মালদার কংগ্রেস দুই প্রার্থী নিজেদের হার নিশ্চিত জেনেই গনিসাহেবের বিরুদ্ধে তৃণমূলের নামে বিভ্রান্তিকর প্রচার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আরও বলেন,  দীর্ঘদিন ধরে গনিখান সাহেবের সঙ্গে রাজনীতি করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি । গনিখানকে উনি শ্রদ্ধা এবং সম্মান করে চলেন দলনেত্রী । এরাজ্যে মানুষের মনে সিপিএমের নির্যাতন জগদ্দল পাথরের মতো চাপা হয়েছিল। সেই নির্যাতনকে উৎখাত করার ক্ষমতা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যেই ছিল । একসময় গনি খান সাহেব বলেছিলেন আর এরাজ্য থেকে সিপিএমকে উৎখাত করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  কংগ্রেস প্রার্থীদের বিভ্রান্তিকর এই ইস্যু এখন আর কাজ করছে না ।‌দক্ষিণ মালদার প্রার্থী অনেক জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছেন । আর তারই জেরে তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচার করে নিজেদের ফায়দা নিতে চাইছে কংগ্রেস । এতে কোনো লাভ হবে না।এদিন দক্ষিণ মালদার বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী প্রচার করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । এদিন  কংগ্রেসের পাশাপাশি বিজেপি কেউ একহাত নিয়ে মন্ত্রী বলেন,  দক্ষিণ মালদায় একজন রঙ্গিলা প্রার্থী দাঁড়িয়েছেন । যিনি একসময় কংগ্রেস করতেন,  পরবর্তীতে তৃণমূল হলেন। এবার বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনী প্রচারে নেমেছে । কিন্তু মোদি সরকারের নোট বন্দি এবং জিএসটিতে যেভাবে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের দূর্ভোগে পড়তে হয়েছে। তার যোগ্য জবাব ব্যালট বাক্সে  বুঝিয়ে দিবে মানুষ। মন্ত্রী বলেন,  মালদায় নির্বাচনের আগে বারবার এসেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি ।  মালদাকে ভালবাসলেও মালদা থেকে তৃণমূলের সুফল হয় নি। তাই একটা আক্ষেপ রয়েছে । তবে এবারের হাওয়াটা অন্যরকম । কংগ্রেসের গড় হিসাবে পরিচিত মালদা এখন তৃণমূলের । পঞ্চায়েত নির্বাচনে তার প্রমাণ মিলে গিয়েছে।  মালদা দুটি লোকসভা কেন্দ্র আমরা পাচ্ছি । কারণ,  তৃণমূলের ঘূর্ণিঝড়ে কুপোকাত বিরোধী দলগুলি।  এরই আগাম আঁচ বুঝতে পেরে এখন কংগ্রেস আবোল তাবোল বকছে। 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর