দুই জেলার এসপি ও দুই কমিশনার বদলি হবেঃ দিপীল
হক নাসরিন বানু
প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫০ আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৫০
শনিবার মালদায় এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানালেন ,অপেক্ষা করুন আরো আসছে তালিকা দুই জেলার এসপি বদলি এবং দুই কমিশনার বদলি প্রসঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। ভোটকেন্দ্রে যেতে চাইছেন না ভোটকমীরা। এটাই স্বাভাবিক। কারণ অতীতে ভোট তারা দেখেছেন। আমরা বলছি প্রতিটা ভোট কেন্দ্রে কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে। শনিবার সকালে কলকাতা থেকে এসে এবং ট্রেন থেকে নেমে সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোট প্রচার করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জেলা সভাপতি সঞ্জিত মিশ্র ও অন্যান্য নেতাকর্মীরা। এদিন দিলীপ ঘোষ দক্ষিন মালদা লোকসভার প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীকে সঙ্গে নিয়ে ইংরেজবাজার শহরের গৌড়রোড থেকে এন এস রোড নেতাজী মুতি পর্যন্ত পদযাত্রা করেন। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত হেঁটেই প্রচার করেন। ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মূর্তি এবং নেতাজী মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন। সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, এই নির্বাচনেও গুন্ডা-বদমাশ ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, কর্মীদের। আমি দলীয় কর্মী এবং আমাদের দলের প্রার্থীদেরকে বলেছি গুন্ডা বদমাইশদের ভয় করবেন না। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। যারা ভয় দেখাচ্ছে তাদের তালিকা করে রাখুন। পরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও ভয় পাওয়ার দরকার নেই। পরে ওদেরকে বদলি করা হবে। যে পুলিশকর্মী অফিসাররা ভয় দেখাচ্ছেন ওদের আমরা চিহ্নিত করে রাখছি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় পরিবর্তন চাইছে মানুষ। বদমাইশ পুলিশের চোখ রাঙানি আর তারা শুনবে না। কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু করতে দিচ্ছে না শাসক দল। তাই কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার চাইছে মানুষ। শহরে প্রচার শেষ করে দিলীপ ঘোষ চলে যান হরিশ্চন্দ্রপুরে। সেখানে উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে নিয়ে প্রচার করেন তিনি। গত ২৭ মার্চ রাতে এই হরিশ্চন্দ্রপুর থানা খিদিরপুর গ্ৰামে দুস্কৃতীদেরগুলিতে মারা যান বিজেপি দলের পঞ্চায়েত সদস্যের ভাই পাতালু মন্ডল (২৮)। তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে পথসভা করে দিলীপবাবু বলেন, আমরা এখন ঠিকমতো প্রচার শুরু করি নি। ছোট ছোট সভা গ্রাম্য বৈঠক করছি। তাতেই ঘুম কেড়েছে শাসক দল তৃণমূলের। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের সব বুুথ স্পর্শ কাতর। আমরা লেগে আছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য। রাজ্যের দুই পুলিশ কমিশনার দুই জেলার এসপি বদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অপেক্ষা করুন আরো তালিকা আসছে। তবে সেই তালিকা সম্বন্ধে কোন মুখ খুলতে চাননি বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, আমরা অনেেকের নাম নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
