ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অবশেষে জয়ের মুখ দেখলো রিয়াল  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭   আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ২৭


রিয়াল মাদ্রিদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বেশ ভালোভাবেই নিজের যাত্রা শুরু করলেন সান্তিয়াগো সলারি। গতকাল রাতে কোপা দেল রে’তে তৃতীয় সারির দল মেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অভিষেক হয় এই আর্জেন্টাইন কোচের। আর প্রথম ম্যাচেই বেশ বড় জয়ের দেখাই পেয়ে গেলো সলারি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ মেলিয়াকে পেয়ে এদিন যেন গোল উৎসবে মাতে, গত সপ্তাহেই বার্সেলোনার কাছে ৫-১ বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদ শিবির। করিম বেনজেমা, মার্কো অ্যাসেন্সিও, আলভারো অদ্রিওজোলা আর ক্রিস্টো র‍্যামন সানচেজের গোলে মেলিয়াকে ৪-০ গোলে বিদ্ধস্ত করে তারা।   

মৌসুম শুরু থেকেই দলের ভরাডুবি। শেষ ছয় ম্যাচের পাঁচটিতে হার। টানা তিনবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়ালের নামের পাশে যা বড্ড বেমানানই বটে। আর সেই জেরেই হুলেন লোপেতেগুইকে বহিষ্কার! তাই এদিন আর তেমন বড় কোন পরীক্ষা-নিরীক্ষাতে যায়নি সদ্য দলের দায়িত্ব নেওয়া সলারি। এল ক্ল্যাসিকোতে খেলা দলীয় অধিনায়ক রামোস আর করিম বেনজামাকে একাদশে রেখেই মেলিয়ার মাঠে খেলতে নামে অতিথি দল। আর ম্যাচের প্রথম গোলটিও আসে বেনজামার পা থেকেই। ২৮ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে রাইটব্যাক আলভারো অদ্রিওজোলার মাটি কামড়ানো ক্রস থেকে বল পেয়ে ট্যাপ ইনে গোল করেন এই ফ্রেঞ্চ ম্যান। ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্কো অ্যাসেন্সিও। যে বলের জোগান দাতা ছিল, মৌসুমে প্রথমবারের মতো রিয়ালের হয়ে শুরুর একাদশে নামা ভিনিসিয়াস জুনিয়র।  

তবে ইনজুরি সঙ্কায় দ্বিতীয়ার্ধে কোচ আর কোন ঝুঁকি নেননি। তাই দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেন অধিনায়ক সার্জিও রামোস আর স্ট্রাইকার করিম বেনজামাকে। তবে দলের বাকি খেলোয়ড়েরা সেই অভাবটা অবশ্য বুঝতে দেননি। দু’গোলে এগিয়ে থেকেও গোলের জন্য মুহুর্মুহু আক্রমন চালিয়ে যেতে থাকে রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ডরা। ফলাফলটা আসে অবশ্য ম্যাচের ৭৯ মিনিটে। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে গোল করেন অদ্রিওজোলা। আর ম্যাচের পাওয়া অতিরিক্ত সময়ে মেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ক্রিস্টো র‍্যামন সানচেজ।   

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর