মেলবোর্ন থেকে সিলেট, ১৪১ বছরের পথচলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ৫৯ আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৮ ০৬ ৫৯
আগামী শনিবার (৩ নভেম্বর) থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজের মধ্যদিয়ে প্রথমবারের মতো টেস্ট আঙ্গিনায় প্রবেশ করতে চলেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এটি টেস্ট ইতিহাসের ১১৬তম এবং বাংলাদেশের সপ্তম টেস্ট ভেন্যু হতে চলেছে।
ভেন্যু হিসেবে ২০১৪ সালে টি-২০ অভিষেক হলেও এবার সিলেটে হতে চলেছে টেস্ট অভিষেক। ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ১৮৭৭ সালের ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ওই ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ক্রিকেটের জনক ইংল্যান্ড।
টেস্ট ভেন্যুর অভিষেক উপলক্ষে গোটা সিলেটে এখন রীতিমতো উৎসবের আমেজ বিরাজ করছে। টিকেটের জন্য চলছে কাড়াকাড়ি। দর্শক হিসেবে ইতিহাসের অংশ হতে পারার বিরল সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন না।
সিলেটের মাঠের একটি বিশেষত্ব হচ্ছে- মাঠের একদিকে টিলা, আরেক দিকে চা বাগান। টিলা আর চা বাগানের ঠিক মাঝখানে সবুজের সমাহারে নিমজ্জিত স্টেডিয়ামটি।
স্থানীয় দর্শকরা যে শুধু নিজ দেশের খেলাই মাঠে বসে দেখবেন তা কিন্তু নয়, তরুণ পেস বোলার আবু জায়েদ রাহী লোকাল বয় হওয়ার কারণে সিলেটে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে। দলের সকল খেলোয়াড়ের সাফল্য ক্রিকেটপ্রেমী সিলেটীরা প্রত্যাশা করলেও রাহীর প্রতি তাদের বাড়তি প্রত্যাশা যে আরও বেশি, তা বলার অপেক্ষা রাখে না।
ক্রিকেটের মক্কা হিসেবে খ্যাত লর্ডস এবং কলকাতার ইডেন গার্ডেনে রেওয়াজ অনুযায়ী টেস্ট ম্যাচ শুরুর আগে বাজানো হয় ঘণ্টা। সিলেটেও সেই রেওয়াজ শুরু হতে যাচ্ছে, যা সবার মধ্যে বাড়তি কৌতূহলের জন্ম দিয়েছে।
তবে লর্ডস আর ইডেনের সাথে সিলেটের ঘণ্টা বাজানোর ব্যাপারে একটি ঐতিহাসিক পার্থক্য রয়েছে। সিলেটই ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে অভিষেক টেস্টেই ঘণ্টা বাজানোর রেওয়াজ চালু করতে চলেছে।
লর্ডসে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানোর ঐতিহ্য শুরু হয় ২০০৭ সাল থেকে। খেলা শুরুর ৫ মিনিট আগে তা বাজানো হয়। বিশ্বের খ্যাতিমান ক্রিকেটাররা ঘন্টা বাজানোর সম্মান পেয়ে থাকেন।
ক্রিকেট অ্যাসোশিয়েশন অব বেঙ্গলের প্রধান এবং সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ২০১৬ সাল থেকে ইডেনে ঘণ্টা বাজানোর রেওয়াজ চালু করেন।
তবে সিলেটে অবশ্য কোনো ক্রিকেটার নয়, ইলেক্ট্রনিক সিস্টেমের এই ঘণ্টা বাজাবেন ম্যাচ রেফারি নিজেই।
সিলেটে টেস্ট অভিষেকের বিশেষ মুহূর্তকে স্মরণীয় রাখার জন্য আরও নানা আয়োজন রাখা হয়েছে। খেলা শুরুর আগে দুই দলের অধিনায়ক সিলেট টেস্ট উপলক্ষে বানানো বিশেষ মুদ্রা দিয়ে টস করবেন।
সিলেট বিভাগ থেকে বাংলাদেশের হয়ে খেলা সাবেক টেস্ট ক্রিকেটারদের এই ম্যাচ উপভোগ করার জন্য ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেয়ারও ব্যবস্থা করা হয়েছে। স্মারক উপহার পাবেন ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকরাও।
নতুন টেস্ট ভেন্যু হিসেবে সিলেটের অভিষেক উপলক্ষে ‘গ্লিম্পস অব সিলেট’ নামে একটি প্রকাশনা বের করা হবে। খেলা শুরুর দিন সকালে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ম্যাচটির টিকিটের নকশাও করা হয়েছে ‘স্মারক’এর আদলে। সিলেটবাসীর মধ্যে টেস্ট অভিষেকের আনন্দ আর উত্তেজনা ছড়িয়ে দিতে সিলেটের ক্রীড়া সংস্থা একটি শোভাযাত্রা বের করারও আয়োজন করে ফেলেছে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
