মোথাবাড়িতে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯ ১৮ ০৬ ৫৯ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৮ ০৬ ৫৯
জায়গা দখল করাকে ঘিরেই শুরু হয়েছিল গোলমাল তারই জেরে গৃহবধূকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী বিরুদ্ধে। গৃহবধূর মৃত্যুর ঘটনা শোনার পর গ্রামেরই একাংশ ক্ষিপ্ত বাসিন্দা অভিযুক্ত প্রতিবেশী দুষ্কৃতীর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার আমরিটোলা গ্রামে। সেই অগ্নিদগ্ধ গৃহবধূ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। কিন্তু শনিবার ভোরে ওই গৃহবধূ নুরবানু বিবির (২৪) মৃত্যু হয় । আর এই ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন আমরিটোলা গ্রামের একাংশ বাসিন্দারা । জনরোষ আছড়ে পরে অভিযুক্ত হামলাকারী মোজাম্মেল হকের বাড়িতে।
এদিন সকালে গৃহবধূর মৃত্যুর খবর গ্রামে এসে পৌঁছাতে স্থানীয় বাসিন্দারা হামলাকারী মোজাম্মেলের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এমনকি অভিযুক্তের বাড়ি থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে ক্ষিপ্ত গ্রামবাসীরা। পরে সেটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। উত্তেজনার পরিস্থিতি সামলাতে এলাকায় বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। তবে এই ঘটনায় অভিযুক্তদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারি নি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নুরবানু বিবির সঙ্গে প্রতিবেশী মোজাম্মেল হক, আহিউল শেখের একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে গোলমাল চলছিল । গত ১১ (রবিবার) মার্চ নুরবানুর স্বামী আয়েল শেখ বাড়িতে ছিলেন না। তিনি দিল্লীতে শ্রমিকের কাজে রয়েছেন। ওই গৃহবধূর নাবালক চার ছেলেমেয়ে রাও ঘটনার দিন পাশের বাড়িতে ছিল। এই সুযোগে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত মোজাম্মেল ও তার আত্মীয়রা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে পাড়া-প্রতিবেশী উদ্ধার করে ভর্তি করান মেডিকেল কলেজে। এরপর ছয়দিন চিকিৎসা চলার পর শনিবার কাকভোরে নুরবানুর মৃত্যু হয়।এদিকে এদিন সকালে আমরিটোলা গ্রামে গৃহবধূর মৃত্যুর খবর জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। এরপর শতাধিক গ্রামবাসীরা প্রতিবাদে সোচ্চার হয় । অভিযুক্ত মোজাম্মেল ও তার হামলাকারী আত্মীয়দের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মৃতের এক দাদা এজাজুল শেখ জানিয়েছেন, জায়গার দখল নিয়ে দিদিকে মোজাম্মেল ও তার পরিবার পুড়িয়ে খুন করেছে। এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালানো হচ্ছে । ক্ষিপ্ত গ্রামবাসীদের একাংশ অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর করেছে। ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি কার্তুজ পুলিশের কাছে জমা দিয়েছেন গ্রামবাসীরা। পুরো ঘটনাটি তদন্ত শুরু করা হয়েছে।
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
