পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২১ ০৯ ৫৩ আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬ ২১ ০৯ ৫৩
বামদিকে: চাঁদপুর অন্তরদীপা বাজারে জলমগ্ন রাস্তার নিজস্ব চিত্র। ডানদিকে: NH-133A ডাকবাংলো–পাকুড় রোডের ধসে যাওয়া অংশের চিত্র।
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: ধুলিয়ান থেকে পাকুড় হয়ে ১৩৩-এ ঝাড়খণ্ডগামী জাতীয় সড়কে দিনের পর দিন বাড়ছে দুর্ভোগ। দীর্ঘদিন ধরে চাঁদপুর বাজার সংলগ্ন জাতীয় সড়কের খানাখন্দে বেহাল পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে পুঁটিমারি ব্রিজের কাছে নতুন করে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। আটকে পড়ে অ্যাম্বুলেন্স, যাত্রীবাহী বাস, টোটো থেকে শুরু করে একাধিক পণ্যবাহী গাড়ি।
স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, ধুলিয়ান থেকে চাঁদপুর বাজার সংলগ্ন জাতীয় সড়কের দীর্ঘ অংশে কয়েক বছর ধরে বড় বড় গর্ত তৈরি হয়ে রয়েছে। নিয়মিত জল জমে থাকায় গর্তগুলির গভীরতা বোঝার উপায় থাকে না। ফলে টোটোচালক-সহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন।
এরই মধ্যে এদিন পুঁটিমারি ব্রিজে ওঠার আগেই রাস্তার একটি বড় অংশ ধসে যাওয়ায় সকাল থেকেই যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল দশা সংস্কার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, দীর্ঘদিনের এই ‘মরণফাঁদ’ মেরামত না করায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।
পুঁটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় ধসের জেরে ঝাড়খণ্ডগামী জাতীয় সড়ক অচল হয়ে পড়ে। তৈরি হয় দীর্ঘ যানজট। বহু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ায় উদ্বেগ বাড়ে। চরম দুর্ভোগে পড়েন শয়ে শয়ে যাত্রী।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসনিক আধিকারিকরা।
স্থানীয় লরিচালক ইন্তাজ শেখ বলেন, “রাতে স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে গিয়েছিলাম। সকালে এসে দেখি রাস্তার একটা বড় অংশ ধসে গিয়েছে। এর ফলে কয়েক ঘণ্টা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।” রাস্তার কাজের গুণমান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সমস্যার স্থায়ী সমাধানের জন্য এলাকায় একটি ওভারব্রিজ নির্মাণের দাবি জানান ইন্তাজ।
অন্যদিকে, চাঁদপুর অন্তরদ্বীপা বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জল জমে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় টোটোচালক জাহাঙ্গীর আলমের অভিযোগ, রাস্তার পাশে নিকাশি ড্রেন থাকলেও সেটি কার্যত অকেজো। দীর্ঘক্ষণ জল জমে থাকার কারণে রাস্তায় দেড় থেকে দুই ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ফলে প্রায়ই টোটো উল্টে যাচ্ছে, বাইক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং বিভিন্ন যানবাহনে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে।
একই অভিযোগ স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ এজাহার আলীরও। তাঁর দাবি, রাস্তার বড় বড় গর্তের কারণে যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। জল জমে থাকার কারণে দোকানে ক্রেতাদের যাতায়াতও কমেছে, ফলে ব্যবসায় প্রভাব পড়ছে। দ্রুত নিকাশি ব্যবস্থা সচল করে রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
সামশেরগঞ্জের বিডিও জানান, বিষয়টি জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত কাজ করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কবিতা - একটা তুমি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
