শামসেরগঞ্জে চমক: যোগদান করেই তৃণমূল প্রার্থী নুর আলম, ফারাক্কায় মনিরুলকে সরিয়ে বড় সিদ্ধান্ত
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১০ ১০ ২৯ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১০ ১০ ২৯
শামসেরগঞ্জে যোগদান থেকে প্রার্থী নুর আলম, ফারাক্কায় বড় রদবদল শাসক শিবিরে
সফিকুল ইসলাম,জঙ্গিপুর:মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রকে ঘিরে হঠাৎ করেই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। ক্রিকেট জগতে শচীন‘মাস্টার ব্লাস্টার’ নামে পরিচিত,আর রাজনৈতীক জগতে মাস্টার ব্লাস্টার হয়ে উঠলেন নুর আলম।সোমবার তৃণমূল কংগ্রেসে যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী হিসেবে ঘোষিত হলেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রার্থীর নাম ঘোষণা করতেই এলাকাজুড়ে শুরু হয় জোর চর্চা।
মঙ্গলবার বেলা প্রায় বারোটা নাগাদ তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন নুর আলম। আর বিকেল গড়াতেই প্রার্থীদের তালিকা প্রকাশ—সেখানে শামসেরগঞ্জ কেন্দ্র থেকে উঠে আসে তাঁর নাম। যোগদানের কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে জল্পনা ও বিস্ময়। কে এই নুর আলাম সামশেরগঞ্জের টিকিট পেলো,আবার সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল এবার লড়াই করবে ফারাক্কা থেকে। কর্মী থেকে সাধার মানুষের মধ্যে জর চর্চা।
উল্লেখ্য গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় নুর আলমকে নিয়ে আলোচনা চলছিল। যদিও তিনি এতদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। পেশায় শিল্পপতি ও ব্যবসায়ী শিক্ষিত ব্যক্তি ও সমাজসেবী হিসেবেও পরিচিত নূর আলম। গঙ্গাভাঙন কবলিত এলাকা সহ দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে একাধিক কাজ করলেও প্রচারের আলো থেকে দূরেই ছিলেন তিনি।
এই পরিস্থিতিতে তাঁর আকস্মিক রাজনৈতিক অভিষেক এবং সঙ্গে সঙ্গেই প্রার্থী হওয়া অনেকের কাছেই বিস্ময়কর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মুখকে সামনে এনে তৃণমূল এই কেন্দ্রে ভিন্ন সমীকরণ তৈরির চেষ্টা করছে।
উল্লেখযোগ্যভাবে, শামসেরগঞ্জ কেন্দ্রে গত এক দশক ধরে বিধায়ক ছিলেন আমীরুল ইসলাম।এবারের প্রার্থী তালিকায় তাঁকে সরিয়ে ফারাক্কা কেন্দ্রে পাঠানো হয়েছে। ফলে শামসেরগঞ্জে সম্পূর্ণ নতুন মুখ হিসেবে নুর আলমকে তুলে ধরা হয়েছে।
প্রার্থী ঘোষণার পরই ধুলিয়ান শহরে সমর্থকদের নিয়ে পদযাত্রা করেন নুর আলম। কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেলেও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নও উঠছে—স্বল্প সময়ে তিনি কতটা সংগঠনকে গুছিয়ে নিতে পারবেন।
এদিকে ফারাক্কা কেন্দ্রে টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মনিরুল ইসলাম। তাঁর অভিযোগ, মুসলিমদের হয়ে সরব হওয়ার কারণেই তাঁকে ‘বলির পাঁঠা’ করা হয়েছে। তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণাও করেছেন।
সব মিলিয়ে শামসেরগঞ্জ ও ফারাক্কা—দুই কেন্দ্রেই নতুন সমীকরণ তৈরি হওয়ায়f রাজনৈতিক লড়াই ক্রমেই তীব্র পারদ চড়ছে। ভোটের ময়দানে নেমেছে সিপিআই(এম), কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য দলও। ফলে আসন্ন নির্বাচনে কার দখলে যাবে এই কেন্দ্রগুলি, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। সামসেরগঞ্জ ফারাক্কায় শাসক শিবির নতুন মুখ দিয়ে আদো কি বাজি মাত মারতে পারবে?
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- গ্রাহক সেজে সেনকো গোল্ডে বড়সড় ডাকাতি সামশেরগঞ্জে
- আমিরের খোঁচা জুনায়েদকে, সাই পল্লবীর প্রশংসায় মুগ্ধ
- দুই বোনের অদ্ভুত আবেদন, অপহরণ মামলা খারিজ
স্বামী বদলের আর্জি, হতভম্ব হাই কোর্ট - রাজ্যে ৭৭ কেন্দ্রে গণনা, আইপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচ
ভোট গণনার প্রস্তুতি, কেকেআরের লড়াই আজ - উত্তর, রাঢ় ও দক্ষিণে বিজেপির বাড়তি আশা, ১৫৫–১৮০ আসনের দাবি
তিন বলয়ে পদ্মের অঙ্ক - গণনার আগে এনআইএ তলব
- ফলতায় পুনর্ভোটে তীব্র তরজা
- কবিতা - মেহনতি মানুষদের মে দিবস
- এনটিপিসি ফারাক্কায় অবসরপ্রাপ্ত কর্মীদের বিদায় সংবর্ধনা
- বিধানসভা নির্বাচন ২০২৬: মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য ম্যান্ডেট
- আইপিএলে মাঝপথে অধিনায়ক বদলের জল্পনা
- ,‘এআই চিপ’ নিয়ে কটাক্ষ
- ক্রিকেটে প্রস্তুতি সপ্তশ্রীর
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- প্রিয়ঙ্কার প্রভাবে রাঘব
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- দাউদ মন্তব্যে বিতর্কে মমতা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনকে ‘সরি’ ফেরেরা
- সলমনের রাগে বাবার সাফাই
- বুথে ঘুরে মমতার অভিযোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
