ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

স্ত্রীদের সঙ্গে থাকার আর্জিতে ‘না’ বিসিসিআই

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৩   আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পর ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ জানান, তাঁরা যেন স্ত্রী বা বান্ধবীদের সঙ্গে থাকতে পারেন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মানসিক স্বস্তির জন্যই এই আর্জি বলে জানা যায়। টিম ম্যানেজমেন্ট সেই প্রস্তাব নিয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে। তবে ক্রিকেটারদের এই অনুরোধে সাফ ‘না’ করে দেয় বোর্ড।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই আগে থেকেই সফর সংক্রান্ত একটি নির্দিষ্ট নীতি চালু করেছে। সেই নিয়মে বলা আছে, কোনও আন্তর্জাতিক সফর যদি ৪৫ দিনের বেশি সময়ের হয়, সে ক্ষেত্রে ক্রিকেটাররা সর্বোচ্চ দু’সপ্তাহ পরিবারের সঙ্গে থাকার অনুমতি পেতে পারেন। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মেয়াদ মাত্র ৩০ দিন। ফলে নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে পরিবার বা সঙ্গীদের থাকার অনুমতি দেওয়া হয়নি।

যদিও বোর্ড স্পষ্ট করে জানিয়েছে, সরকারি ভাবে টিম হোটেলে বা দলের সঙ্গে পরিবার থাকার অনুমতি দেওয়া না হলেও, ক্রিকেটাররা চাইলে নিজেদের উদ্যোগে আলাদা ভাবে থাকার ব্যবস্থা করতে পারেন। তবে তার দায়িত্ব সম্পূর্ণ ভাবে ক্রিকেটারদেরই নিতে হবে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ। তার পর রবিবার শ্রীলঙ্কার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে সূর্যকুমার যাদবদের দল। এই ম্যাচ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পরে সোমবার পাকিস্তান সরকার সবুজ সঙ্কেত দেয়। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসের বিরুদ্ধে।

গত বারের চ্যাম্পিয়ন হিসেবে এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছে ভারত। প্রতিযোগিতা যৌথ ভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়। ব্যস্ত সূচি ও চাপের মধ্যেই বোর্ডের কড়া নিয়মে অসন্তোষ থাকলেও, আপাতত সিদ্ধান্ত বদলের কোনও ইঙ্গিত দেয়নি বিসিসিআই।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর