ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পিকে-র আর্জি খারিজ শীর্ষ আদালতে

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ৫২   আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ৫২

বিহার নির্বাচন বাতিলের আর্জি শুনল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিহারের বিধানসভা নির্বাচন বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি (জেএসপি)। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জন সুরাজের দায়ের করা মামলা শুনতে রাজি হয়নি। আদালতের মন্তব্য, এই বিষয়ে সুপ্রিম কোর্টে আসার বদলে সংশ্লিষ্ট রাজ্যের হাই কোর্টে যাওয়াই উপযুক্ত পথ।

বিহারের বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বাতিল ও নতুন করে নির্বাচন করার আবেদন জানিয়েছিল জন সুরাজ পার্টি। মামলার শুনানিতে দলের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, “আপনার দল কটা ভোট পেয়েছে? মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। আদালতকে ব্যবহার করে কি প্রচার পেতে চাইছেন?”

এ প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ক্ষমতায় এলে একই ধরনের কাজ তারাও করতে পারেন। এরপরই শীর্ষ আদালত ভোট বাতিল সংক্রান্ত আর্জি শুনতে অস্বীকার করে এবং আবেদনকারী দলকে বিহার হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। বেঞ্চের মন্তব্য, রাজ্যে যখন হাই কোর্ট রয়েছে, তখন প্রথমে সেখানেই আবেদন করা উচিত ছিল।

জন সুরাজ পার্টির অভিযোগ ছিল, আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও নীতীশ কুমারের সরকার পরিবারের প্রতিটি মহিলাকে ১০ হাজার টাকা করে দিয়েছে, যা নির্বাচনী স্বচ্ছতার পরিপন্থী। এই অভিযোগের ভিত্তিতেই তারা নির্বাচন বাতিলের দাবি তোলে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর