শোক জয় করে পরীক্ষায় মধুমিতা
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৭ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০৭
রাতের নিস্তব্ধতায় নিভে গিয়েছিল সংসারের একমাত্র ভরসার আলো বাবা। ভোর হতেই সামনে এসে দাঁড়িয়েছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা—শুধু মাধ্যমিক নয়, জীবনেরই পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা হাই স্কুলের ছাত্রী মধুমিতা কর সেই ভোরে কাঁধে তুলে নিয়েছিল শোকের পাহাড়, চোখে জল নিয়েই পা বাড়িয়েছিল পরীক্ষাকেন্দ্রের দিকে। একদিকে পিতৃবিয়োগে চোখে জল, অন্যদিকে মনে সাহস। বাবার মৃত্যুকে সঙ্গে নিয়ে দুদিন পরীক্ষা দিল এই মেয়ে।
দীর্ঘদিন কিডনি ও নানা শারীরিক সমস্যায় ভুগে রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা। চিকিৎসা করাতে গিয়ে পরিবার হয়ে পড়েছিল প্রায় সর্বস্বান্ত। দিদিদের বিয়ে হয়ে যাওয়ার পর সংসারে রয়ে গিয়েছিল শুধু মা আর এই মেয়েটি। বাবার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সবকিছু থমকে যাওয়ার কথা। কিন্তু মধুমিতা থামেনি। বাবার মুখাগ্নি দেওয়ার আগেই, শুধু শেষবারের মতো তাঁর মুখটা দেখে, মনে গেঁথে নেওয়া বাবার স্বপ্ন আঁকড়ে ধরেই সে চলে আসে প্রথম দিনের বাংলা পরীক্ষা দিতে। শুধু তাই নয়, দ্বিতীয় দিন ইংরেজি পরীক্ষাও দেয় সে।
বাবা সবসময় বলতেন—“মানুষের মতো মানুষ হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে।” সেই কথাই যেন সেই মুহূর্তে মধুমিতার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছিল। দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থ সাধক শিক্ষা সদনে বসে পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় চোখের জল ফেলেনি সে, ফেলেনি দুর্বলতার কোনও ছাপ। কেবল মনে মনে কথা দিয়েছে—ভেঙে পড়বে না।
তার এই দৃঢ়তা নজর এড়ায়নি পরীক্ষাকেন্দ্রের শিক্ষকদের। খবর পৌঁছায় দশগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধানের কাছেও। তিনি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মধুমিতার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। জানান, ভবিষ্যতে মধুমিতা যদি এই বিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাহলে তার পড়াশোনা, থাকা-খাওয়া—সব দায়িত্ব বিদ্যালয় নেবে। চরম অভাবের সংসারে বড় হওয়া মধুমিতা কখনও টিউশন পড়েনি। স্কুলের পড়াশোনাই ছিল তার একমাত্র সম্বল। তবুও তার চোখে ছিল স্বপ্ন, মনে ছিল দৃঢ় বিশ্বাস। সে জানে, পড়াশোনাই তার মুক্তির পথ।
মধুমিতার এই লড়াই শুধু এক পরীক্ষার্থীর গল্প নয়। এটি এক মেয়ের অটুট মানসিক শক্তি, দায়িত্ববোধ আর স্বপ্নকে বাঁচিয়ে রাখার গল্প। শোকের অন্ধকারেও যে আলো জ্বালান যায়—মধুমিতা কর আজ তারই জীবন্ত প্রমাণ।
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- রামমন্দির প্রণামী কাণ্ডে মুখ খুললেন চম্পত রায়
- সামশেরগঞ্জে শ্রদ্ধার সঙ্গে পালিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- সুবর্ন জয়ন্তীতে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন চাঁচল কলেজে।
- মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন ।
- নির্মল সপ্তাহ পালনে পড়ুয়াদের ঝোঁক দরিয়াপুর আই.বি উচচ বিদ্যালয়ে।
- গুয়াহাটির স্কুলে
পড়ুয়াদের ভর্তি দাবীতে জাতীয় সড়ক অবরোধ - পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতির অবস্থান,বিক্ষোভ ,ধর্মঘট।
- রতুয়াতে তালা বন্ধ প্রাথমিক বিদ্যালয়ে, শোকজ টি আই সি কে
- নজর কেড়েছে ট্রেন স্কুল
- ইংল্যান্ডের মাটিতেও প্রথম হলো মালদার আলিশা
- বীরভূমের দুবরাজপুরে বিদ্যালয় পড়ুয়াদের পরিচ্ছন্নতা দিবস পালন
- ভোকেশনাল শিক্ষকদের বিক্ষোভ কলকাতা কারিগরি ভবনের সামনে
- গোয়ালপোখর ২ নং ব্লকের স্কুল ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষা ফলাফল
- গৌড় মহাবিদ্যালয়ে ভর্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধে ছাত্রছাত্রীরা
- জলফড়িং এর অভিনব ভাবনা
- গরাই উন্নয়ন সমাজ CBSEতে দেশের ৪র্থ স্থানাধিকারীকে সম্মাননা দিল
- প্রবেশিকা পরীক্ষার রেকর্ড কালিয়াচক থানার টপারস পাবলিক স্কুলের
