জন্মের এক বছর পর ভারত ছেড়ে পালিয়েছিল ইংরেজ, সেই বৃদ্ধও হেয়ারিংয়ের হয়রানির শিকার
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০১ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ ০৪ ০১
সফিকুল ইসলাম,সামশেরগঞ্জ: ভোটের সময় বৃদ্ধদের জন্য গাড়ির ব্যবস্থা করলেও, হেয়ারিংয়ে আসতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন প্রবীণরা। শামশেরগঞ্জের বিডিও অফিস চত্বরে বিগত হেয়ারিংয়ের দিনগুলির মতোই বৃহস্পতিবারও দেখা গেল একই ছবি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত স্তরে হেয়ারিং হওয়ার কথা থাকলেও, শামশেরগঞ্জের দোগাছি ও ভাসাপাইকর এলাকার মানুষজনকে বাধ্য হয়েই আসতে হচ্ছে বিডিও অফিসে।
৮০ বছর বয়সি বৃদ্ধ মোহাম্মদ মনজুর আলী ছেলের কাঁধে ভর করে হেয়ারিংয়ে উপস্থিত হন। বয়সের ভারে তাঁর কোমর নুয়ে পড়েছে, অসুস্থতার কারণে বাড়ি ছাড়া তেমন কোথাও যেতে পারেন না। অভিযোগ, তাঁর মতো অসুস্থ বৃদ্ধদের জন্য হেয়ারিংয়ে কোনও বিশেষ ব্যবস্থা নেই। ভোটের সময় নেতারা গাড়ি করে ভোট দিতে নিয়ে গেলেও, এই করুণ পরিস্থিতিতে কোনও নেতা বা প্রশাসনের সহযোগিতা মিলছে না বলেই দাবি করেন তিনি।
মনজুর আলীর ছেলে জানান, দোগাছি থেকে বিডিও অফিসে এসে তাঁদের চরম হয়রানির শিকার হতে হচ্ছে। সামান্য নামের গরমিল—যে ভুল তাঁদের নয়—তার মাসুল দিতে হচ্ছে তাঁদেরই। তাঁর পিতার জন্ম সাল ১৯৪৬, তবে তার আগেও জন্ম হতে পারে বলে দাবি করেন তিনি। উপযুক্ত বয়স হওয়ার পর থেকেই একটানা ভোট দিয়ে আসছেন তাঁর বাবা। তবুও তাঁকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে। অবিলম্বে পঞ্চায়েত স্তরে হেয়ারিং হওয়া উচিত ছিল বলে দাবি করেন তিনি। নেতাদের গাফিলতি ও নির্বাচন কমিশনের অপরিকল্পিত চিন্তাভাবনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পুটিমারির বাসিন্দা আনজারুল শেখ জানান, তাঁরাও চরমভাবে হয়রানির শিকার। তিনি টোটো চালিয়ে সংসার চালান। এসআইআর হেয়ারিং শুরু হওয়ার পর কখনও বাবা, কখনও মা, কখনও স্ত্রী—এই নিয়ে দিনের পর দিন দৌড়ঝাঁপ করতে হচ্ছে। ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান তিনি। ভোটের সময় নেতারা বিভিন্নভাবে সহযোগিতা করলেও, এখন এই সমস্যার সময় তাঁদের পাশে কাউকে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। শাসক দল ও বিরোধী দল—দু’পক্ষকেই দায়ী করেছেন তিনি। পঞ্চায়েতে হেয়ারিং না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শামশেরগঞ্জের বিধায়কের কাছে আবেদন জানিয়েছেন, যেন পঞ্চায়েত স্তরে হেয়ারিং ও অসুস্থ বৃদ্ধদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়।
রতনপুরের বাসিন্দা রাজেশ রায় হেয়ারিংয়ে এসে চরম দুশ্চিন্তায় পড়েছেন। কোথায় তাঁর হেয়ারিং হচ্ছে, তা খুঁজে বেড়ালেও কারও কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না। কীভাবে ও কোথায় নথি জমা দেবেন, তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন। চূড়ান্ত তালিকায় তাঁর নাম উঠবে কি না, সেই আতঙ্কও গ্রাস করেছে তাঁকে। তাঁর দাবি, স্থানীয় এলাকায় হেয়ারিং হলে এতটা হয়রানি হতো না। আগেও তিনি বিএলও-কে নথি জমা দিয়েছিলেন, সেভাবেই আবার নেওয়া যেত। অথচ ঝাড়খণ্ডে কাজ করে সেখান থেকে ছুটি নিয়ে এখানে ছুটে আসতে হচ্ছে তাঁকে।
সব মিলিয়ে, হেয়ারিংয়ে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন শামশেরগঞ্জের সাধারণ মানুষ। অসুস্থ বৃদ্ধদের জন্য নেই কোনও বিশেষ সহযোগিতা। পঞ্চায়েত স্তরে হেয়ারিং হলে কিছুটা হলেও সুরাহা মিলত বলে মত সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে হেয়ারিং পর্ব শেষ হয়ে যাওয়ার পর চূড়ান্ত তালিকায় কার নাম থাকবে আর কার থাকবে না—তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শামশেরগঞ্জের আমজনতা।
- ইশানকে নিয়ে আশাবাদ ভারত
- শুভেন্দু–দিলীপ ঘনিষ্ঠতা জল্পনা
- আন্ডারওয়ার্ল্ড ফোনে প্রীতি জ়িন্টা
- হাইপারসনিক প্রযুক্তিতে IAF–IISc চুক্তি
- সাগরদিঘীতে ফের সভা হুমায়ুনের
মুসলিম ভোটে ৪র্থ মেরুর উত্থান? - বৈধ ভোটার বাদ পড়লে মুর্শিদাবাদ স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের”
- জন্মের এক বছর পর ভারত ছেড়ে পালিয়েছিল ইংরেজ, সেই বৃদ্ধও হেয়ারিংয়ের হয়রানির শিকার
- সুতির ওবাইদুর রহমানের সাফল্য WBCS -Aতে
- অজিত বিমান দুর্ঘটনায় ব্ল্যাকবক্স উদ্ধার
- বিশ্বকাপ একাদশে দুবের সিলমোহর
- নোটিসে লাইনে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন
- বৈষ্ণবনগরে শুরু হাই-মাদ্রাসা পরীক্ষা
- বইমেলায় `উদার আকাশ` উদ্বোধন করলেন ব্রাত্য
- SIR তৃণমূল নেতা টিংকুর
কমিশন- বিজেপির বিরুদ্ধে অভিযোগ - আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন
সীমান্তে জোনাল স্পোর্টস মিট - গম্ভীর–লক্ষ্মণ বিতর্কে তেওয়ারি
- বারামতীতে চার্টার বিমান দুর্ঘটনা
- হঠাৎ বিশ্বকাপে স্কটল্যান্ড
- সহজ কৌশলে কীভাবে খুদের খাদ্যাভ্যাসে বদল আনবেন।
- আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন স্কুলে জোনাল স্পোর্টস
- ভগবানগোলায় SIR হয়রানির অভিযোগ
DYFI-এর বিক্ষোভ, বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা - SDPI বেলডাঙ্গায় বৈষম্য বিরোধী সভা
শিক্ষা–কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা - বিধায়ক প্রতিনিধি নিয়ে বিস্ফোরণ
সাগরদিঘীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীযুদ্ধ - দীর্ঘ লাইনে রোদে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, SIR হিয়ারিং ঘিরে শামসেরগঞ্জে অভিযোগ
- হাইকোর্টের নির্দেশে পুনরায় চেয়ারম্যান পদে বসলেন প্রাক্তন চেয়ারম্যান মফিজুল ইসলাম
- মন্দিরে টাকাবোঝাই গাড়ি উদ্ধার
- আমিরের দুই স্বভাব, দাম্পত্যে ফাটলের কারণ
- মমতাতেই ভরসা, দাবি অখিলেশ
- পাকিস্তান বয়কট,সুযোগ বাংলাদেশের।
- ঘুম ভাঙলেই জল পান
- সাগরদিঘীতে শাসক শিবিরে ফাটল
AIMIM কি মুসলিম রাজনীতির নতুন ‘গেমচেঞ্জার’? - মোবাইলের যুগে বইয়ের ডাক, সাগরদিঘীতে শুরু বই মেলা
- সাগরদিঘীতে ফের সভা হুমায়ুনের
মুসলিম ভোটে ৪র্থ মেরুর উত্থান? - আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন স্কুলে জোনাল স্পোর্টস
- ভগবানগোলায় SIR হয়রানির অভিযোগ
DYFI-এর বিক্ষোভ, বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা - ঘুম ভাঙলেই জল পান
- নোটিসে লাইনে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন
- বইমেলায় `উদার আকাশ` উদ্বোধন করলেন ব্রাত্য
- SIR তৃণমূল নেতা টিংকুর
কমিশন- বিজেপির বিরুদ্ধে অভিযোগ - SDPI বেলডাঙ্গায় বৈষম্য বিরোধী সভা
শিক্ষা–কর্মসংস্থান ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা - হাইকোর্টের নির্দেশে পুনরায় চেয়ারম্যান পদে বসলেন প্রাক্তন চেয়ারম্যান মফিজুল ইসলাম
- জন্মের এক বছর পর ভারত ছেড়ে পালিয়েছিল ইংরেজ, সেই বৃদ্ধও হেয়ারিংয়ের হয়রানির শিকার
- সুতির ওবাইদুর রহমানের সাফল্য WBCS -Aতে
- বীরভূমে ভিন্রাজ্যের ভোটার।
- বিধায়ক প্রতিনিধি নিয়ে বিস্ফোরণ
সাগরদিঘীতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীযুদ্ধ - ১৫ কোটির লগইন তথ্য ফাঁস
- আকন্দবাড়িয়া গয়েশ্বরী প্যারীভুবন
সীমান্তে জোনাল স্পোর্টস মিট - আইসিই গুলিতে যুবক নিহত।
- তুষারপাতের জেরে স্তব্ধ মানালি
- মুখ টানটান থেকে নিখুঁত ভ্রু—এই ৩ যন্ত্রেই সমাধান
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধোর করার অভিযোগ l
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- সাপে কামড়ানোর পর ব্যাগে সাপ ভরে হাসপাতালে হাজির
- ক্যান্সার যন্ত্রণায় কাতর বৃদ্ধের আত্মহত্যা বীরভূমের রাজনগরে।
