ব্রেকিং:
মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ১৯ ১৪৩২   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

ভগবানগোলায় SIR হয়রানির অভিযোগ

DYFI-এর বিক্ষোভ, বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা

আনারুল হক

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৩৬   আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৪ ০২ ৩৬

ভগবানগোলায় SIR হয়রানির অভিযোগে DYFI-এর বিক্ষোভ, বিডিও অফিস চত্বরে তীব্র উত্তেজনা

আনারুল হক | ভগবানগোলা | ২৮ জানুয়ারি

এসআইআর (SIR) প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ভগবানগোলা-১ নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হল বামপন্থী যুব সংগঠন DYFI। মঙ্গলবার (২৭ জানুয়ারি) DYFI-এর কর্মী-সমর্থকদের বিক্ষোভ ও অফিস ঘেরাওকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

DYFI-এর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশে পরিচালিত SIR প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছভাবে হচ্ছে না। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষকে নোটিস পাঠানো হচ্ছে। এমনকি একটি পরিবারের তিনের বেশি সন্তান থাকলেই নোটিস দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

সংগঠনের দাবি, ভগবানগোলা এলাকার বহু দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, প্যান কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় নথি নেই। ৩৫–৩৬ বছরের বেশি বয়সী অনেক মানুষ শিক্ষাগতভাবে পিছিয়ে থাকায় নথি জোগাড় করতে পারছেন না। ফলে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

DYFI কর্মীদের আরও অভিযোগ, নামের বানান বিভ্রান্তি, নথির সামান্য ত্রুটি কিংবা পরিবারের সদস্য সংখ্যা—এই সব অজুহাতে সাধারণ নাগরিকদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। এর ফলে বিশেষ করে গরিব, অসহায় ও শ্রমজীবী মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এই পরিস্থিতির প্রতিবাদে DYFI কর্মী-সমর্থকরা বিডিও অফিস চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং অবিলম্বে SIR প্রক্রিয়ার নামে হয়রানি বন্ধের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, SIR প্রক্রিয়া স্বচ্ছ ও মানবিকভাবে সম্পন্ন করতে হবে।

DYFI নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর