ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা শহরে সভা নিয়ে সিপিআইএম বিক্ষোভ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ১৩ ০১ ০৪   আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৩ ০১ ০৪

মালদা শহরে সভাস্থল নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতের আবহে শনিবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামল সিপিআইএম। রথবাড়ি মোড় এলাকায় শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মঞ্চে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, যুবনেতা শতরূপ ঘোষ সহ দলের একাধিক শীর্ষ নেতা ও নেত্রী।

সিপিআইএম সূত্রে জানা গিয়েছে, দলের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মালদা শহরের বৃন্দাবনী ময়দানে জনসভা করার কথা ছিল। কিন্তু প্রশাসন সেই সভার অনুমতি না দেওয়ায় বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিআইএম। হাইকোর্ট প্রথমে মালদা কলেজ মাঠে সভার অনুমতি দিলেও, পরে মালদা কলেজ কর্তৃপক্ষ সেই সিদ্ধান্তের বিরোধিতা করে পুনরায় আদালতে যায়। এরপর হাইকোর্ট বিকল্প হিসেবে ওল্ড মালদার মঙ্গলবাড়ি এলাকায় সভার অনুমতি দেয়।

তবে সিপিআইএম নেতৃত্বের দাবি, শহরের বাইরে নয়, মালদা শহরের মধ্যেই সভা করার অধিকার রয়েছে তাঁদের। সেই দাবিতেই শনিবার রথবাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করা হয় এবং জাতীয় সড়ক অবরোধ করা হয়। দলের নেতাদের অভিযোগ, শাসক দলের চাপে প্রশাসন ইচ্ছাকৃতভাবে বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে।

অবরোধের জেরে মালদা শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মালদার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর