প্রথম বার কোচ হয়েই সফল সৌরভ
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫ ০৩ ০৫ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৫ ০৩ ০৫
প্রথম বার কোচ হয়েই সফল সৌরভ, গত বছরের ব্যর্থতা ভুলে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে দাদার দল
গত বার দল ব্যর্থ হওয়ায় এ বার প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। প্রথম বার দায়িত্ব নিয়েই সফল সৌরভ
নজর কাড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই প্রথম তিনি কোনও দলের প্রধান কোচের দায়িত্বে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি২০ লিগ ‘এসএ২০’-তে গত বার দল ব্যর্থ হওয়ায় এ বার প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ করা হয়েছিল সৌরভকে। শুরুটা ভাল না হলেও পরে একের পর এক ম্যাচ জিতে প্রতিযোগিতার প্লে-অফে উঠল প্রিটোরিয়া।
তৃতীয় দল হিসাবে প্রতিযোগিতার প্লে-অফে উঠেছে প্রিটোরিয়া। তাদের আগে পার্ল রয়্যালস ও সানরাইজ়ার্স ইস্টার্ন কেপ প্লে-অফের জায়গা পাকা করেছে। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে জোহানেসবার্গ সুপার কিংস, এমআই কেপ টাউন ও ডারবান সুপার জায়ান্টস।
প্রতিযোগিতার শুরুটা ভাল হয়নি প্রিটোরিয়ার। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জিতেছিল সৌরভের দল। কিন্তু তার পর জয়ের হ্যাটট্রিক করে তারা। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০। আরও একটি ম্যাচ বাকি। যা পরিস্থিতি তাতে কোনও ভাবেই প্লে-অফ থেকে তাদের সরানো যাবে না। উল্টে তাদের সুযোগ রয়েছে প্রথম দুই দলের মধ্যে শেষ করার।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে প্রথম বার রানার্স হয়েছিল প্রিটোরিয়া। কিন্তু গত বছর প্লে-অফ উঠতে পারেনি দল। ফলে জোনাথন ট্রটকে সরিয়ে সৌরভকে কোচ করে তারা। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ়ির একটি দল প্রিটোরিয়া। দিল্লিতে এর আগে মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব সামলেছেন সৌরভ। কিন্তু কোচের ভূমিকায় তিনি এই প্রথম।
নতুন দায়িত্ব নিয়ে তিনি অনেক কিছু শিখছেন বলে জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমার জীবনে প্রথম বারের মতো কোচ হিসাবে কাজ করছি। তবে আমি এটা উপভোগ করছি। আসলে, আমি পার্থ জিন্দালের (দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক) খুব ঘনিষ্ঠ। তাই তিনি আমাকে এই প্রস্তাব দিয়েছিলেন। আমি তাতে রাজি হয়ে যাই।” তাঁর সংযোজন, “এই নতুন দায়িত্ব থেকে আমিও শিখছি। আমি যত ম্যাচই খেলি না কেন, বা যত ম্যাচেই অধিনায়কত্ব করি না কেন, এটি সম্পূর্ণ ভিন্ন। আমি কোচিং করাচ্ছি এবং এর থেকে আমি নিজেও শিখছি।” এখন দেখার, সৌরভ দলকে প্রথম বার চ্যাম্পিয়ন করতে পারেন কি না।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
