ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাথা গোঁজার ত্রিপল নিয়ে দুর্গতদের পাশে সুনীল চৌধুরী

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ১৩   আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ০৮ ০৮ ১৩

সফিকুল ইসলাম,ফারাক্কা,  ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আবারও মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন বন্যাকবলিত মানুষের। রবিবার সকালে ফরাক্কার নয়নসুখ অঞ্চলের টাউনশিপ এলাকায় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী হিসেবে ত্রিপল বিতরণ করেন। যেসব এলাকা গুলো অবহেলিত মানুষের সহযোগিতা তেমন ভাবে পৌঁছায় না সেই জায়গায় প্রাণ নিয়েপৌঁছে গেলেন সুনীল চৌধুরী।এদিন পারসুজাপুর, কুলি, দিয়ারসহ আশপাশের বন্যাকবলিত গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়। ত্রাণ হিসেবে মূলত মাথার উপর ছাউনি দেওয়ার জন্য প্রয়োজনীয় ত্রিপল সরবরাহ করা হয়। ত্রাণ বিতরণের সময় সুনীল চৌধুরী বলেন, জনপ্রতিনিধি না হয়েও মানুষের সেবা করা যায়। ২০১৯-২০ সালে জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি থাকাকালীন এই অঞ্চলে রাস্তাঘাটের উন্নয়ন করেছিলাম। এবছরও বন্যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মাথা গোঁজার জন্য অন্তত একটি ত্রিপল তাদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।স্থানীয় বিশিষ্টজনেরা সুনীল চৌধুরীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাঁর সহমর্মিতা দুর্গত মানুষের দুঃখকষ্ট লাঘবে কিছুটা হলেও কার্যকরী হবে। এদিন ত্রাণ গ্রহণকারীদের মধ্যে উপস্থিত স্থানীয় মহিলা অর্চনা মণ্ডল বলেন,এভাবে যে তিনি আমাদের মতো বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এরকম উদ্যোগ তিনি বহুবার নিয়েছেন। ত্রাণ বিতরণ কর্মসূচির মাধ্যমে আবারও প্রমাণিত হলো, রাজনৈতিক পদ না থাকলেও সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো যায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর