ফারাক্কায় বিজেপি বিরোধী বিক্ষোভ মিছিল, মনিরুল ইসলামের তোপ ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫ ১০ ১০ ৫৮ আপডেট: ১১ আগস্ট ২০২৫ ১০ ১০ ৫৮
সফিকুল ইসলাম, ফারাক্কা, ১১ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে ও ফারাক্কা বিধানসভা বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে রবিবার বিকেলে এমএলএ ভবন থেকে নিউ ফারাক্কা পর্যন্ত একটি বিক্ষোভ পথ মিছিল অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এই বিক্ষোভ মিছিলে বিধায়কের সঙ্গে পায়ে পা মেলান। এই মিছিলের মাধ্যমে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে হওয়া অন্যায় ও হেনস্থার প্রতিবাদ জানানো হয়। পথ মিছিল শেষে নিউ ফারাক্কায় সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়, যেখানে তৃণমূল ব্লক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন। ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম বিজেপি কে তুলাধনা করেন ,তিনি বলেন, “বিজেপি সরকার ধর্মের নামে রাজনীতি করে মানুষ কে বিভ্রান্ত করছে। উন্নয়নের কোনো পরিকল্পনা নেই, মানুষকে ধর্মীয় উস্কানি দিয়ে বিভক্ত করা। আর কাগজপত্র নিয়ে মানুষকে দৌড়াদৌড়ি করা,নিজের স্বার্থে ব্যবহার করছে।বিধায়ক মনিরুল ইসলাম আরও বলেন, “দুর্গাপুরে ঘটনা নিয়ে যে, গোরুর নামে বিজেপির দুষ্কৃতিরা যে অপরাধ করছে তা নিন্দনীয়। যদি গরু সত্যিই গোমাতা হয়, তাহলে দুধ দেওয়ার পর কেন তাকে অবহেলা করা হয়? তদুপরি গরুর মাংস রপ্তানি বন্ধ করে গরু কাটা বন্ধ করার আইন কেন পাশ করা হচ্ছে না?” তিনি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বলেন, “মানুষের অধিকার নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা হচ্ছে সরকার পতন হলে এই সরকার অবস্থা কি হবে তা বুঝতে পারবে।দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে পুলিশের নির্যাতন, অবৈধ ভাবে লকআপে ভরে দেওয়া এবং বাংলাদেশি অপবাদ দিয়ে তাদের বাধ্যতামূলক বিতাড়নের ষড়যন্ত্রের করছে তা একেবারে নাক্কারজনক। পাশাপাশি SIR নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্ট করছে বিজেপি, এর বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মনিরুল ইসলাম আরো বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ইতিমধ্যেই বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছেন বিজেপির এমন চক্রান্তের বিরুদ্ধে। আমরা বলছি—‘বিজেপি তুমি ভারত ছাড়ো।’ আধার কার্ড, রেশন কার্ড দিয়েও নাগরিকত্বের অধিকার দেওয়া হচ্ছে না। যেই ভোটার কার্ডের মাধ্যমে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, সেটাকেই নাগরিকতা নয় বলে দাবি করা হচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী কি করে বৈধ হতে পারে? সেও অবৈধ।”
তিনি বলেন, “আমাদের সময় জন্ম সার্টিফিকেটের প্রচলন তেমন ছিল না, এটি আনুমানিক ১৯৯৫ সালের পরে শুরু হয়েছে। তাই এইসব দস্তাবেজ নিয়ে নাগরিকত্ব প্রশ্নবিদ্ধ করা বিভ্রান্তিকর।” তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ করছে, যা মেনে নেওয়া যায় না। তাই নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি করছি।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
