ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বেহাল রাস্তা, উল্টে গেল ট্রাক্টর—জখম শিশুকন্যা, পাশে দাঁড়ালেন ফরাক্কার বিধায়ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১৬ ০৪ ৩০   আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬ ০৪ ৩০

 নিজস্ব প্রতিবেদক : ফারাক্কা; গত শুক্রবার বেহাল রাস্তার জন্য ফরাক্কার কেন্দুয়াতে ট্রাক্টর উল্টে জখম হয় সাত বছরের এক শিশু কন্যা। শনিবার শিশু কন্যার পরিবারের বাড়ি গিয়ে দেখা করেন। তাদের আশ্বাস দেন আর্থিক সাহায্য দেওয়ার কথা বলেন। রবিবার সেই শিশুকন্যার চিকিৎসার খরচের জন্য ৫০ হাজার টাকার চেক ও ১০ হাজার টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম।এরপাশাপাশি গতকাল কেন্দুয়া এলাকার খারাপ রাস্তা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিধায়ককে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক মনিরুল ইসলাম জানান, নেশাগ্রস্ত অবস্থায় কংগ্রেসের সিপিএমের কিছু দুষ্কৃতী পরিকল্পিত ভাবে তাকে বিক্ষোভ দেখিয়েছে। এদিন মনিরুল ইসলাম অতিদ্রুত রাস্তা মেতামতের আশ্বাস দেন এবং ওভারলোড গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেন।উল্লেখ্য,শুক্রবার বেহাল রাস্তার জেরে ট্রাক্টর উল্টে চাপা পড়ে এক সাত বছরের শিশুকন্যা।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ফরাক্কার অন্তর্গত কেন্দুয়া গ্রামে। দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।এরপাশাপাশি গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা পরিষদের অধীনে থাকা এই রাস্তাটি বহু বছর ধরে বেহাল দশায় পরে রয়েছে। ঝাড়খন্ড থেকে পাথর বোঝায় লরি নিয়মিতভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু তারপরও রাস্তা মেরামত হয় না বলে অভিযোগ। আর এই বেহাল রাস্তার জেরে এদিন দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিস।তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর