ধর্মতলা চলো কর্মসূচিকে ঘিরে জঙ্গিপুরে জনসমুদ্র, দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা জাকির হোসেনের
প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১০ ১০ ১১ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১০ ১০ ১১
জঙ্গিপুর:সফিকুল ইসলাম ;
রবিবার বিকেলে জঙ্গিপুর বিধানসভার অজগরপাড়ায় একুশে জুলাই শহীদ স্মরণ দিবসকে সফল করার লক্ষ্যে একটি বিশাল প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হন। জনতার ঢলে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, “একুশে জুলাই এক ঐতিহাসিক দিন। ১৯৯৩ সালে এই দিনেই মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ১৩ জন কর্মী শহীদ হয়েছিলেন। সেই সময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গুরুতর আহত হন। সেই দিনটি ভুলে যাওয়ার নয়।”তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও “ধর্মতলা চলো” কর্মসূচি পালিত হবে এবং রাজ্যজুড়ে প্রস্তুতি সভা ও সমাবেশ চলছে।বক্তব্যে পঞ্চায়েত প্রধান ও চেয়ারম্যানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “কোনওরকম দুর্নীতি বা নিম্নমানের কাজ হলে জনসাধারণ সরাসরি আমাকে জানাবেন। আমি নিজে ব্যবস্থা নেব।”
দলীয় নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, “মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ বরদাস্ত করা হবে না।”বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির কুচক্রী চক্রান্ত সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।”তিনি জানান, জাত-ধর্ম নয়, মানবিকতা তাঁর কাছে বড়। তিনি বলেন, “আমার কাছে কোনো জাত ছোট নয়, সবাই সমান।”ভিন রাজ্যে কাজে যাওয়া বাঙালিদের বাংলাদেশি সন্দেহে আটক করার ঘটনারও প্রতিবাদ জানান জাকির হোসেন। সেই সঙ্গে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দেন তিনি।
বিধায়ক তাঁর বক্তব্যে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প—লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, রাস্তাঘাট ও স্বাস্থ্য পরিষেবা—নিয়ে বিশদে আলোচনা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করার আহ্বান জানান।সভায় অনুমান করা হয়, জঙ্গিপুর বিধানসভা এলাকা থেকে হাজার হাজার মানুষ ২১ জুলাই ধর্মতলার সমাবেশে যোগ দেবেন।ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, “প্রতিবছরের মতো এবারও আমি নিজে ধর্মতলায় থাকব। জঙ্গিপুরের সকলকে আহ্বান জানাই সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য।”এদিনের সভায় উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধনা সম্পাদক আহসান হাবিব, জেলা যুব সভাপতি কামাল হাসান, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা খাতুন, জেলা পরিষদের সদস্য, অঞ্চল সভাপতি, প্রধান সহ একাধিক নেতৃত্ব
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- কবিতা - একটা তুমি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
