নির্বাচন কমিশন নিরাপত্তা পরিষদ নয়: ওবায়দুল কাদের
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮ ২২ ১০ ৫৩ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ২২ ১০ ৫৩
জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিরাপত্তা পরিষদ না যে পাঁচজনের সম্মতি না হলে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, ‘‘নিরাপত্তা পরিষদে পাঁচজন স্থায়ী সদস্য আছেন, তারা একমত না হলে ‘মেজর’ কোনও সিদ্ধান্ত নিরাপত্তা পরিষদ নিতে পারে না। এখানে অধিকাংশ সদস্য একমত হলেই সিদ্ধান্ত নেওয়া যাবে।’
মঙ্গলবার (১৬ অক্টোবর) বনানীতে নির্মিত বিআরটিএ’র নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মত জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি নোট অব ডিসেন্ট দিলেন বা বেরিয়ে গেলেন, সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন পুনর্গঠন করেছিলেন, সেখানে মাহবুব তালুকদার বিএনপির মনোনীত ব্যক্তি হিসেবে নির্বাচন কমিশনে এসেছেন। এটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। তার সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য করতে চাই না। তবে একজন বিরোধিতা করেন, এটাও গণতন্ত্র। এটা অভ্যন্তরীণ গণতন্ত্র। একজনের ভিন্নমত পোষণ করার অধিকার আছে।’
নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপির দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের একজন সদস্য নোট অব ডিসেন্ট দিয়েছেন, এটা কোনও বাধা না এবং এটা কোনও প্রতিবন্ধকতা নয়। তবে এটা নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য অযৌক্তিক।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানোর জন্য ড. কামাল হোসেন বিএনপিকে নিয়ে ঐক্য করেছেন। আসলে শেখ হাসিনাকে হটানোর জন্য তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও তার কোনও আপত্তি আছে বলে মনে করি না। কারণ, এই ধরনের ঐক্য আসলে কে চালাবে? মূল দল হচ্ছে বিএনপি। আর বিএনপি চালায় কে? তারেক রহমানের অঙ্গুলি হেলনেই চলবে এটা। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছে এবং এই জোটের নেতৃত্বের কলকাঠি নাড়বেন তারেক রহমান। ড. কামাল হোসেন এটা নিজে ভালো করেই জানেন।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের (ঐক্যফ্রন্ট) যে ফরমেশন এবং এখানে যেভাবে ঐক্য প্রক্রিয়া, প্রথমে যুক্তফ্রন্ট পরে যুক্তফ্রন্ট বাদ দিয়ে ঐক্য ফ্রন্ট। আসলে যুক্তফ্রন্টকে সুকৌশলে বের করে দেওয়া হয়েছে। যুক্তফ্রন্ট এখানে থাকুক এটা বিএনপির জন্য খুব স্বস্তিদায়ক ছিল না। কারণ, বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সময়ে রাষ্ট্রপতি ছিলেন। তার সঙ্গে বিএনপির অস্বস্তি ছিল। এ ধরনের ঐক্যে সারভাইবালের সংকট দেখা দেবে তাড়াড়াড়ি। এটা একটা ভাঙনপ্রবণ ইউনিটি।’ এখানে তেলে আর পানিতে মেশানোর যে অপচেষ্টা, সেটা অচিরেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিকল্প ধারা যদি আওয়ামী লীগের নির্বাচনি মহাজোটে আসতে চায়, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমাদের ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। জোটের সমীকরণ, পোলারাইজেশন এসব বিষয় নিয়ে শেষ পর্যন্ত পোলারাইজেশন কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। দলের সিদ্ধান্ত ছাড়া অ্যালায়েন্সের ব্যাপারে আমরা অগ্রসর হতে পারি না। ইলেকশন বিষয়ে রিলেটেড সব ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে।’
ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে সরকার কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ নিয়ে চিন্তা করি না। আমাদের কোনও দুশ্চিন্তা কখনও ছিল না। এখনও নেই।’
সূত্রঃ বাংলা ট্রিবিউন
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
