পাট ব্যবসায়ীর বাড়িতে ৫ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২ ১০ ৫৪ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২ ১০ ৫৪
পাট ব্যবসায়ীর বাড়িতে সোনার গয়না পরিষ্কারের নামে ৫ লক্ষাধিক টাকার অলংকার নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতি, ঘটনায় শোরগোল হরিশ্চন্দ্রপুর এলাকায়,ঘটনার তদন্তে নেমেছে বিশাল পুলিশ বাহিনী গয়না পরিষ্কার করতে এসে গৃহকর্তার চোখের সামনেই পাঁচ লক্ষাধিক টাকার সোনার গয়না হাপিস করে পালাল দুই দুষ্কৃতী।শুক্রবার সন্ধ্যা রাতের এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এই ঘটনা ঘটায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের হাসপাতাল রোড এলাকায়।ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।যদিও ততক্ষণে ওই দুই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোডের বাসিন্দা তথা পাট ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা দুই ব্যাক্তি এসে মোটর-সাইকেলে হাজির হয়। তারা পাপ্পু বাবুকে জানায় তাদের কাছে বিশেষ পাউডার এবং স্প্রে রয়েছে। যা দিয়ে নিমেষে সোনার গয়না পরিষ্কার হয়ে যাবে।কিন্তু পাপ্পু চৌধুরী ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দেন। এরপরই ওই দুই ব্যক্তি পাশের আরেক পাট ব্যবসায়ী কেশর মল জৈনের বাড়িতে ঢুকে তার তিন তলার বসার ঘরে গিয়ে একই প্রস্তাব দেন।কেশর মল বাবু বিশ্বাস করে তাদের হাতে বেশ কিছু সোনার গয়না পরিষ্কারের জন্য দেন।কিন্তু গয়না পরিষ্কার করার ছলে নিমেষের মধ্যে ওই গয়না গুলি হাপিস করে দিয়ে চোখের পলকের মধ্যেই তারা দ্রুত বেগে পালিয়ে যায়। বৃদ্ধ কেশর মলের চেঁচামেচি তে বাড়ির লোকজন বেরিয়েও ওই দুই দুষ্কৃতিকে ধরতে পারে না। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর পুলিশে। সমস্ত ঘটনায় রাস্তায় থাকা সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে বলে খবর।ঘটনার তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
