বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে পড়ুয়াদের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮ ০৬ ৪১ আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৮ ০৬ ৪১
বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে পড়ুয়াদের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, অভিযোগ ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে এই আসর করা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে লিখিত অভিযোগ দায়ের অভিভাবকের, যদিও অভিযোগ অস্বীকার করে সাফাই প্রধান শিক্ষকের, সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা
মালদা;;০৯ফেব্রুয়ারী: বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে হিন্দি গানের আসর। পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী ছাত্রীদের নিত্যানুষ্ঠান থাকলেও তা বাতিল করে করা হয় হিন্দি গানের আসর। হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ ছাত্র-ছাত্রীদের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল এলাকা জুড়ে। সমস্ত প্রস্তুতি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেও ঘুরে যেতে হয় ছাত্রীদের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের অভিভাবকের। সাথে মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা সাফাই প্রধান শিক্ষকের। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খোঁচা বিজেপির। এই ধরনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে সাফাই তৃণমূলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল হাই স্কুলের ঘটনা। গত ৩১ শে জানুয়ারি এবং ১লা ফেব্রুয়ারি ভিঙ্গল হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রীদের সংগীত এবং নৃত্যানুষ্ঠান ছিল। যার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রীরা প্রস্তুতি নিচ্ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অনুষ্ঠানসূচি আগাম হ্যান্ড বিলে ছাপানো হয়েছিল। সেই সূচি অনুযায়ী ছাত্রীরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেজে গুজে অনুষ্ঠানে হাজির হয়। কিন্তু অভিযোগ তাদেরকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। তাদের সেই অনুষ্ঠান বাতিল করে হিন্দি গানের আসর বসানো হয়। সমগ্র ঘটনায় ছাত্রীরা মানসিক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। বিষন্ন মনে তারা বাড়ি ফিরে আসে। তারপরেই অভিভাবক মহলে ঘটনা জানাজানি হয়। সেই হিন্দি গানের আসরে ছাত্র-ছাত্রীদের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া। অভিযোগের আঙুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র প্রসাদ সাহার দিকে। এবার সমগ্র ঘটনা নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন মৃত্যুঞ্জয় দাস নামে এক অভিভাবক। তার দুই কন্যা ওই বিদ্যালয়ে পাঠরত। এছাড়াও তার অভিযোগ বিদ্যালয়ে সঠিক ভাবে মিড ডে মিল দেওয়া হয় না। সরস্বতী পূজোতে খাওয়ানোর জন্য চাঁদা নিলেও মিড ডে মিলের খাতা থেকে সেই খাওয়ানোর খরচ হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। তার দাবি বিদ্যালয়ের আকৃতি প্রাক্তন ছাত্রের উদ্যোগে একটি গানের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের খরচও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা দিয়েছিল বলে তিনি জানিয়েছেন। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের আমলে সারা রাজ্যে অপসংস্কৃতি খোঁচা বিজেপির। যদিও পাল্টা তৃণমূলের দাবি এই ধরনের হিন্দি গানের আসর হওয়া ঠিক নয়, হলে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগকারী অভিভাবক মৃত্যুঞ্জয় দাস বলেন, ছাত্রীরা দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেজেগুজে গেছিল। অনুষ্ঠানসূচি পূর্ব নির্ধারিত ছিল। কিন্তু প্রধান শিক্ষক সেটা বাতিল করে হিন্দি গানের আসর বসিয়েছেন। সরস্বতী পূজার চাঁদা নেওয়া হলেও মিড ডে মিলের খাত থেকে খাওয়ানোর খরচ করা হয়েছে। আমি প্রশাসন এবং শিক্ষা দপ্তরে লিখিত অভিযোগ জানলাম।
প্রধান শিক্ষক রাজেন্দ্র প্রসাদ সাহা বলেন, বিদ্যালয়ের এক প্রাক্তন কৃতি ছাত্র পুলিশের উচ্চ পদে রয়েছে। তার উদ্যোগে কয়েকটা হিন্দি গান হয়। সেখানে অংশগ্রহণ করেছিল সকল পুলিশেরাই। কোন অনুষ্ঠান বাতিল হয়নি। অনুষ্ঠানের খরচ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রদের অনুদানে হয়েছে।
তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, যদি এই ধরনের হিন্দি গানের আসর বসে সেটা ঠিক নয়। অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মিড ডে মিল নিয়ে অভিযোগ সঠিক নয়।
উত্তর মালদা সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূলের আমলে সারা রাজ্য-জুড়ে অপসংস্কৃতি। এই ধরনের ঘটনা অভিপ্রেত নয়। এরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। তাই সকলের এত বাড়বাড়ন্ত।
বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীরাই অংশগ্রহণ করতে পারলো না। যেটা তাদের মনে গভীর প্রভাব ফেলেছে। এক্ষত্রে প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠান হলেও কোনো অনুষ্ঠান বাতিল করে করা ঠিক নয়। সাথে শিক্ষাগণের সংস্কৃতি এবং গরিমা নস্ট করতে পারে এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া উচিত নয় প্রধান শিক্ষকের। এমনটাই মত এলাকার বিশিষ্ষ্টদের।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
