ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

SI উপর আক্রমনের প্রতিবাদে সামসেরগঞ্জে পথে নামলেন শিক্ষক সমাজ

পুষ্প প্রভাত ডেক্স

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩ ১৮ ০৬ ১২   আপডেট: ৯ জানুয়ারি ২০২৩ ১৮ ০৬ ১২


       বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং'য়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা ও আক্রমন করার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখালেন শিক্ষক সমাজ।
সোমবার বেলা তিনটে নাগাদ  সামসেরগঞ্জ এসআই অফিস থেকে মিছিল বের করেন শিক্ষকরা। বিডিও অফিসে পরিক্রমা করেন এবং দফায় দফায় মাইকে স্লোগান দেন। মিছিল করে পুরাতন ডাকবাংলা এলাকা পরিক্রমা শেষে বিডিও অফিসের গেটে বিক্ষভও দেখান শিক্ষক সমাজ। এদিন শতাধিক শিক্ষক শিক্ষিকা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। এসআই কে হেনস্থা কাণ্ডে সমস্ত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন সমস্ত শিক্ষক শিক্ষিকারা।

      উল্লেখ করা যেতে পারে, গত শুক্রবার সামসেরগঞ্জ বিডিও অফিসের মিটিং রুমে শিক্ষা দপ্তরের স্পোর্টস কমিটির মিটিং' চলাকালীন সময়ে ধূলিয়ান সার্কেলের স্কুল ইন্সপেক্টর হোসনেয়ারা খাতুনকে শারীরিক হেনস্থা, মারধর করার অভিযোগ উঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযোগের তীর উঠে খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ, কৃষি কর্মাধক্ষ, পঞ্চায়েত সমিতির সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব। এসআই'য়ের উপর আক্রমনের ঘটনায় নিন্দার ঝড় ওঠে এলাকায়। সোমবার বিকেলে সেই ঘটনার প্রতিবাদেই পথে নামেন শিক্ষক শিক্ষিকারা। সামসেরগঞ্জের বিডিওকে স্মারকলিপি প্রদান করতে গেলে স্মারক লিপি গ্রহণ করেনি এমনটাই জানালেন শিক্ষকরা।আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর