ফের জমি বিবাদের জেরে উত্তপ্ত এলাকা, তৃণমূল কর্মী বৃদ্ধ দম্পতিকে মারধর এবং খুনের চেষ্টা অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে,
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭ ০৫ ৫১ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭ ০৫ ৫১
ফের জমি বিবাদের জেরে উত্তপ্ত এলাকা, তৃণমূল কর্মী বৃদ্ধ দম্পতিকে মারধর এবং খুনের চেষ্টা অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি, অভিযোগ দায়ের থানায়, কংগ্রেসের দাবি অভিযুক্তরা তৃণমূলে যোগদান করেছে, সমগ্র ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা
মালদা;;১৭ডিসেম্বর: ফের জমি নিয়ে বিবাদের জেরে উত্তপ্ত এলাকা। পাট্টা জমি নিয়ে বিবাদের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত দম্পতি দীর্ঘ দিনের তৃণমূল কর্মী। স্বামী আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। থানায় লিখিত অভিযোগ দায়ের স্ত্রীর। অভিযুক্তদের বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ। যদিও কংগ্রেসের দাবি অভিযুক্তরা বেশ কিছু বছর আগে তৃণমূলে যোগদান করেছে। পাল্টা তৃণমূলের দাবি অভিযুক্তরা এলাকার প্রভাবশালী কংগ্রেস কর্মী। আক্রান্তরাও জানিয়েছেন অভিযুক্তরা কংগ্রেস করে। সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রামশিমুল এলাকার বিরুয়া গ্রামের ঘটনা। ওই গ্রামেরই বাসিন্দা ফায়েদ আলী এবং তার স্ত্রী সাবেরা বিবি। বহু দিন ধরে তৃণমূল করেন। বাম আমলে তারা সরকারের কাছ থেকে ১৫ কাঠা পাট্টা জমি পায়। হত-দরিদ্র দিনমজুর পরিবার। ওই জমি নিয়েই দীর্ঘদিন ধরে তাদের বিবাদ চলছিল গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল এবং রহিমের সঙ্গে। যারা ওই এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। অভিযোগ ওই জমি জোর করে দখলের জন্য তারা ফায়েদ অলীকে ক্রমাগত হুমকি দিচ্ছিল। এর আগেও ফায়েদ আলী কে তারা মারধর করে। খুন এবং বাড়িঘর পুড়িয়ে ফেলার হুমকি দেয়। প্রাণ ভয়ে দিনমজুর ফায়েদ আলী ভিন রাজ্যে চলে যায় কাজ করতে। গ্রামে ফিরে আসতেই ফের শুরু হয় ঝামেলা। অভিযোগ ওই বিবাদের জেরেই শুক্রবার সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ স্থানীয় দুলালের চায়ের দোকানের সামনে রাস্তায় তারা ফায়েদ আলীকে আক্রমণ করে। মারধোর করতে করতে পেটে ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে হাত দিয়ে ছুরির আঘাত আটকে দিলেও গুরুতর ভাবে জখম হয় ফায়েদ আলি। তার স্ত্রী সাবেরা বিবি তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে তাকেও রড লাঠি দিয়ে মারধর করে শাড়ি ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই দম্পতি কোনক্রমে নিজেদের বাঁচিয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসকরা ফায়েদ আলীর অবস্থা দেখে তাকে হাসপাতালে ভর্তি নেন। তারপরেই তার স্ত্রী সাবেরা বিবি হরিশ্চন্দ্রপুর থানায় গোমেদ ইকবাল, মুক্তার ইকবাল, রহিম এবং জালাল উদ্দিনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনা সামনে আসতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আক্রান্ত দম্পতি জানায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কংগ্রেস করে। তৃণমূলেরও দাবি তারা প্রভাবশালী কংগ্রেস কর্মী। যদিও পাল্টা কংগ্রেসের দাবি অভিযুক্তরা বেশ কয়েক বছর আগে তৃণমূলে যোগদান করেছে। শাসকদলের মদতেই তাদের এত বাড়বাড়ন্ত। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আক্রান্ত দম্পতি অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়েছেন। এই মুহূর্তে তারা যথেষ্ট আতঙ্কিত এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে মুক্তার ইকবালদের সঙ্গে যোগাযোগ করা হলে কোন রকম ভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
