ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তৃণমূল-বিজেপি মিলেমিশে একাকার, কটাক্ষ ডালুর ভোটের কাঠি পড়ার আগেই আগামী পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। কালিয়াচকের জালালপুর স্ট্যান্ডের পাশে একটি সাংগঠনিকের সভার আয়োজন করা হয়। সাংগঠনিক সভাটি জনসভার রূপ নেয়। জালালপুর এলাকার প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক ভিড় জমান ওই সভায়। সভায় ডালুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মহিবর রহমান, ব্লক সভাপতি মোতিউর রহমান, জালালপুর অঞ্চল সভাপতি মুজিবর রহমান প্রমুখ। দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, `জেলার মানুষ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মানুষ

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ১২ ১২ ০০   আপডেট: ৭ ডিসেম্বর ২০২২ ১২ ১২ ০০

তৃণমূল-বিজেপি মিলেমিশে একাকার, কটাক্ষ ডালুর

 

ভোটের কাঠি পড়ার আগেই আগামী পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী।  কালিয়াচকের জালালপুর স্ট্যান্ডের পাশে একটি সাংগঠনিকের সভার আয়োজন করা হয়।  সাংগঠনিক সভাটি জনসভার রূপ নেয়। জালালপুর এলাকার প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক ভিড় জমান ওই সভায়।  সভায় ডালুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা মহিবর রহমান, ব্লক সভাপতি মোতিউর রহমান, জালালপুর অঞ্চল সভাপতি মুজিবর রহমান প্রমুখ।

দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, 'জেলার মানুষ তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। মানুষ কংগ্রেসকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। কারণ মালদার মানুষ বরকত গনি খানকে ভালোবাসেন। কংগ্রেসকে ভালোবাসেন। তৃণমূল ও বিজেপি মিলেমিশে এক হয়ে গিয়েছে। তাদের এই মেলবন্ধনের কথা মানুষ জেনে ফেলেছেন। দুই দলের নেতারা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে নাটক করতে শুরু করেছেন। কিন্তু তাদের এই নাটক আর দেখতে চাইছেন না মালদা জেলার মানুষ। মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন সুখশান্তিতে থাকার জন্য। কিন্তু মানুষের সুখশান্তি তারা কেড়ে নিয়েছে। তৃণমূল দলটাই দুর্নীতিতে ডুবে গিয়েছে। সব জায়গায় দুর্নীতি হচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করে পঞ্চায়েতগুলি তৃণমূল দখল করেছিল। কিন্তু মানুষের কোনও লাভ হয়নি। লাভ হয়েছে পঞ্চায়েত প্রধানদের। আর তৃণমূল নেতাদের। মানুষের কাজ করার জন্য কোটি কোটি টাকা এসেছে গ্রাম পঞ্চায়েতে। সেই টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধানরা। যেসব তৃণমূল প্রধানের কুঁড়েঘর ছিল, তাঁরাই এখন পাঁচতলা বিল্ডিং তৈরি করছে। সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো নেতারা এখন চার চাকার গাড়ি নিয়ে ঘুরছেন। মানুষ এর জবাব দেবেন আগামী নির্বাচনে।'

সাংসদ আরও বলেন, আমাদের ভয়ের কিছু নেই। মানুষকে সঙ্ঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আগামী পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রতিটি বুথে কর্মীসমর্থকদের সজাগ থাকতে হবে। পঞ্চায়েত দখল করলে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা  যাবে। তাই সকলকে এগিয়ে আসতে হবে। মানুষের স্বার্থে মানুষের জন্য লড়াই করতে হবে। আমরা গনি খানের আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আপনাদের পাশে আছি। আগামীদিনেও থাকব। আপনারা চিন্তা করবেন না।'

কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে আবু হাসেম বলেন, 'গোটা দেশ যেমন বিজেপিকে ছুড়ে ফেলতে শুরু করেছে। বেশ কয়েকটি বিধানসভা নির্বাচনে বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছেন মানুষ। কংগ্রেসকে ফিরিয়ে আনছেন মানুষ। অনুরূপভাবে পশ্চিমবঙ্গেও এই ধাপ্পাবাজ লুঠতরাজের সরকারকে ছুড়ে ফেলতে হবে। এই সরকারকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে না পারলে
রাজ্যে গণতন্ত্র বলে কিছুই থাকবে না। তাই আপনারা এগিয়ে আসুন। কংগ্রেসকে ফিরিয়ে আনুন।'

কংগ্রেস নেতা মহিবুর রহমান বলেন, 'জালালপুর অঞ্চলের সভাপতি নিজামুদ্দিন আহমেদের মৃত্যুর পর এই অঞ্চলের সভাপতির পদ শূন্য ছিল। তাই আজ সাংগঠনিক সভা ডেকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। একুশজনের একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবর রহমান। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এদিনের সাংগঠনিক সভা ডাকা হয়। কারণ এলাকার মানুষ কংগ্রেসের ছত্রছায়াতেই থাকতে চান। আগামী পঞ্চায়েত নির্বাচনে জালালপুর অঞ্চলে কংগ্রেসের ফলাফল ভালো হবে বলেই আশা করছি।'

 

বিউরো রিপোর্ট পুষ্প প্রভাত টিভি

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর