Malda
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব
দেবাশীষ পাল, মালদা
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ ১৩ ০১ ১২ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৩ ০১ ১২
মালদা;২১নভেম্বর: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। পদচ্যুত হওয়াই ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করলেন বর্ষিয়ান নেতা। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ। পঞ্চায়েত ভোটে দলের ফলাফল খারাপ হবে দাবি ওই নেতার। যদিও গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ ব্লক সভাপতি। প্রাক্তন ব্লক সভাপতি মুখে না বললেও কার্যত মেনে নিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা। চরম অসস্তিতে তৃণমূল নেতৃত্ব। তীব্র কটাক্ষ বিজেপির। তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন শেখ দানেশ। ২০১৯ সালে মৌসম বেনজির নূর জেলা সভানেত্রী থাকা কালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই সামলেছেন ব্লক সহ-সভাপতির দায়িত্ব। কিন্তু দুই মাস আগে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে ব্লক সভাপতি পরিবর্তন হয়। হজরত আলীর জায়গায় ব্লক সভাপতি হন তবারক হোসেন চৌধুরী। দুই মাস পর নতুন ব্লক সভাপতির নেতৃত্বে ব্লক কমিটি ঘোষণা হয়। সেই কমিটিতে সহ-সভাপতির পদ পাননি শেখ দানেশ। তাকে ব্লক কমিটির সাধারণ সদস্য করে রাখা হয়েছে। লিস্ট সামনে আসতেই ক্ষুব্ধ ওই নেতা। সোমবার লিখিত ভাবে পদত্যাগ পত্র পাঠিয়েছেন ব্লক সভাপতিকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে উগরে দিয়েছেন দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। শেখ দানেশ দাবি করেছেন গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল। একটি ব্লকে তিন-চারটি করে গোষ্ঠী। গোষ্ঠী কোন্দলের জন্যই তাকে পদ থেকে সরানো হয়েছে। তিনি যে ভাবে দলের কাজ সামলেছেন সেখানে তার পদোন্নতি হওয়া উচিত। কিন্তু এই ভাবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়াই তিনি অপমানিত বোধ করেছেন। দলের মধ্যে দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। দাবি করেছেন এরকম চললে পঞ্চায়েত ভোটে খারাপ ফলাফল করবে দল। তবে তিনি দলত্যাগ করছেন না। সাধারণ কর্মী হিসেবে দলে থেকে যাবেন। এদিকে এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী জানিয়েছেন উনি দক্ষ নেতা ছিলেন। সে ক্ষেত্রে ওনাকে পদ থেকে সরিয়ে দিলে খারাপ লাগতে পারে। তবে আমি দায়িত্বে থাকাকালীন এরকম কোন অভিযোগ ছিল না। উনি যা যা অভিযোগ করেছেন ভোটের ফলাফলে সেটা বোঝা যাবে। পাল্টা ব্লক সভাপতি তবারক হোসেন চৌধুরীর দাবি গোষ্ঠী কোন্দলের অভিযোগ মিথ্যা। দলের অভ্যন্তরীণ বিষয় দলের মধ্যে মিটিয়ে নেওয়া হবে। এদিকে এই নিয়ে তৃণমূলকে তীব্র খোঁচা দিয়েছে বিজেপি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরাই নেতাদের নিয়ে খেলবে এমনটাই কটাক্ষ বিজেপির।
তৃণমূল নেতা তথা পদত্যাগী শেখ দানেশ বলেন, দলের মধ্যে এখন প্রচুর গোষ্ঠী। আগে এরকম ছিল না। মানুষের পদোন্নতি হয় আমার অবনতি হল। টিভি খুললে দেখা যায় এই জেলাতে দুর্নীতি। এরকম হলে দলের ফল খারাপ হবে। যদিও আমি দল ছাড়বো না সাধারণ কর্মী হিসেবে থেকে যাব।
প্রাক্তন ব্লক সভাপতি হজরত আলী বলেন, আমি যে সময় দায়িত্বে ছিলাম তখন কোন গোষ্ঠী ছিল না। উনি দায়িত্বের সঙ্গে নিজের কাজ সামলেছেন। তবে উনি যেটা অভিযোগ করেছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। পঞ্চায়েত ভোটের ফলাফল দেখলে বোঝা যাবে।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তবারক হোসেন চৌধুরী বলেন, আমাদের দলের মধ্যে কোন গোষ্ঠী নেই। এটা মিথ্যা কথা। লিখিত ভাবে ওনার পদত্যাগ পত্র আসলে আমরা কথা বলব। ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে সেটা দলের মধ্যে মিটিয়ে নেওয়া হবে।
উত্তর মালদা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রুপেশ আগরওয়াল বলেন, একজন বর্ষিয়ান নেতাকে এই ভাবে পদ থেকে সরিয়ে দিচ্ছে। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এরকমই হয়। ভোট আসলে প্রত্যেকটা বুথে গোষ্ঠী দেখা যাবে। তৃণমূলের নেতা কর্মীরাই তাদের ভেতরের দুর্নীতি সামনে আনছে।
প্রসঙ্গত বিগত পঞ্চায়েত ভোট থেকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এ যথেষ্ট ভালো ফলাফল করেছে শাসকদল। ৯ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে নয়টা গ্রাম পঞ্চায়েতই রয়েছে তৃণমূলের দখলে। কিন্তু বারবার প্রকাশ্যে এসেছে দুর্নীতি থেকে গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক ভাবে মানুষের কাছে ভুল বার্তা যাবে। মুখে না বললেও যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।
বিস্তারিত জানতে নিচের লিংকটিতে ক্লিক করুন https://youtube.com/c/PuspaProvat
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
