শাসকদলের মদতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য
মালদা : দেবাশীষ পাল
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২ ২২ ১০ ১০ আপডেট: ৯ নভেম্বর ২০২২ ২২ ১০ ১০
প্রায় প্রশাসনের নাকের ডগা তে এই কাজ করা হচ্ছে। শীতকালে শুকিয়ে যাওয়া নদী বক্ষ ভরাট করে প্লট করে বিক্রি করা হচ্ছে। এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ক্ষন্তা মৌজার অন্তর্গত কালকোষ নদী বক্ষে। বিঘ্নিত হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই নদীর বিভিন্ন অংশে স্থানীয় কিছু জমি মাফিয়া নদীর বুকে মাটি বোঝাই করে উঁচু জমি তৈরি করে সেটাকেই প্লট করে ২ থেকে ৩ কখনো বা ৫ লক্ষ টাকা কাঠায় বিক্রি করে দিচ্ছে। ফলে সংকীর্ণ হয়ে আসছে নদী। ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের। উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর কুমেদপুর স্টেশনের মধ্যবর্তী রাঘবপুর ১৪ নম্বর রেল ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হয়েছে কালকোষ নদী। বিহার থেকে এই নদী সুলতাননগর গ্রাম পঞ্চায়েত, মালিওর ১, মালিওর ২,সদলিচক এবং ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের একাংশ দিয়ে প্রবাহিত হয়ে ফুলহরে গিয়ে মিশেছে। এলাকায় খাড়ি বলে পরিচিত হলেও আসলে কালকোষ ফুলহরের শাখা নদী। রাঘবপুর খন্তা প্রভৃতি গ্রামের বাসিন্দাদের অভিযোগ এই নদীর বিভিন্ন অংশে জমি মাফিয়াদের নেতৃত্বে মাটি ভরাট করে জমি বিক্রি চলছে অবাধে। নজর নেই প্রশাসনের। এলাকার বাসিন্দাদের অভিযোগ গত ২০১৭ সালের বিধ্বংসী বন্যায় এলাকার বিভিন্ন খাল বিল খাড়ি এবং শাখা নদীগুলি এই ভাবে ভরাট হয়ে যাওয়াতেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চলকে। তবুও সীমাহীন ভাবে এই সমস্ত খারি এবং নদীগুলিতে জল নামতেই শুরু হচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। ট্রাক্টরে করে বাইরে থেকে মাটি নিয়ে এসে নদী ভরাট করে দেওয়া হচ্ছে। এদিন রাঘবপুর এলাকায় রেল ব্রিজের নিচে গিয়ে ধরা পরল এমনই এক চিত্র। এই এলাকা থেকে দূরেই হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক অফিস। তবুও কেন এই ভাবে নদীর চুরির ক্ষেত্রে ব্লক প্রশাসন নিষ্ক্রিয়তা দেখাচ্ছে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।এদিকে এলাকার বিরোধীরা নদী ভরাট করে জমি বিক্রির পেছনে শাসকদলের নেতাদের প্রচ্ছন্ন প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন।
সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ওয়াইদুর রহমান বলেন, সকালে খবরটি শুনতে পেয়ে আমি নিজে ঘটনাস্থলে আসি। দেখতে পায় মাটি ভরাট হয়েছে। প্রশাসনকে বলবো তদন্ত করতে। যারাই যুক্ত থাকুক বাঁচবে না।
সিপিআইএমের জেলা কমিটির সদস্য শেখ খলিল বলেন, শাসকদলের মধ্যে এই ঘটনা ঘটছে। তৃণমূলের জন্যই প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। আমরা এই নিয়ে ব্লক- প্রশাসনের দ্বারস্থ হব। সুরাহা না হলে জেলা প্রশাসনের কাছে যাব।
বিজেপি জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া, তৃণমূলের মদতে নদী ভরাট করে জমি বিক্রী করে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশাসনের হেলদোল নেই। এরা যা পাবে সব বিক্রী করে দেবে। এদের সরকারে থাকার কোনো অধিকার নেই।
ফরোয়ার্ড ব্লক জেলা কমিটির সদস্য অজিত কুমার সাহা বলেন, এই নদীতে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব মানুষেরা মাছ চাষ করত। তৃণমূলের মাফিয়ারা নদী ভরাট করে বিক্রি করে দিচ্ছে। একমাত্র সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের প্রতিবাদ এই অন্যায় আটকাতে পারবে।
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভূমি সংস্কারক আধিকারিক সুরজিৎ কুমার দাস জানান, ঘটনাটি জানা নেই। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
যদিও এই এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য নতুন কোন ঘটনা নয়। এর আগেও নদী ভরাটের অভিযোগ উঠেছিল। সংবাদ মাধ্যমের খবরের জেরে তখন নড়ে-চড়ে বসেছিল প্রশাসন। এলাকার প্রভাব শালীদের মদতেই জমি মাফিয়ারা বারবার সাহস পাচ্ছে মনে করছে স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেওয়া হলে এই ধরনের ঘটনা রোখা যাবে না।
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
