ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অপ্রকাশিত চিঠি

✍️আনোয়ার হোসেন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৩ ০১ ১৩   আপডেট: ২৭ আগস্ট ২০২২ ১৩ ০১ ১৩

অপ্রকাশিত চিঠি
✍️আনোয়ার হোসেন

১.
প্রিয়!
আমাকে কোরো ক্ষমা, তোমাকে বিয়ে করা অসম্ভব ও ভ্রম।
বারবার তাই নাটোর ঘুরে কোরো না পণ্ডশ্রম।
আমি যাচ্ছি আইফেল টাওয়ারের ধারে,
ইউরোপের স্নিগ্ধ -মেদুর নরম দুপুরে।
সেখানে বুনে নেব নিজের পাখির নীড়!
বেকার তুমি!
আজও টেবিলে তোমার শুধুই 'কর্মসংস্থান'-এর ভীড়।
সঙ্গে আবার কবিতা লেখ খালি!
আমার প্রতি বড্ড তোমার হেঁয়ালি।
আমার আমি ভীষন দামী
পারবেনা সামলাতে তুমি!
বরং তুমি নিজের মত থেকো
অন্য কারো গল্পে ছবি এঁকো।
তোমার ভালো হোক,
আমার হবু উনি অনেক বড়লোক!!
সামনে আমার বিস্তর সুখ, সমুদ্র সফেন!
ভালো থেকো,
ইতি, তোমার বনলতা সেন।

২.
প্রিয়তমাসু!
ঘরে ফিরেই পেলাম তোমার চিঠি
অবাক হীন কল্পনায় ফুটে উঠল তোমার হাসি মুখটি।
আমি খুচরো কবি, যন্ত্রণার শব্দ বেঁচে খাই,
তাই তোমাকে পোষার কোনো ইচ্ছাই আমার নাই।
তবু মনে পড়ে পড়ে, চা বাগানের ধারে...
আমরা দু'জন খোসা ছাড়িয়ে বাদাম চিবোতাম!
হালকা হাওয়ায় খোলা থাকত কয়েকটি বোতাম।
তুমি বলতে থাকবে চিরদিন।
আমিই নাকি তোমার বুকের সেফটিপিন!!
আজকাল ইঁদুরের বড় উৎপাত, বিষ ছড়িয়ে রাখি ঘরময়।
কবিতার কাগজ নষ্ট করে ওরা বলে যায়, তোমার কোনো কথাই সত্য নয়।
প্রহসনে, জাহাজ চেপে আজও মধ্যবিত্ত গল্প সারি,,,
ভালো আছি, তবে হতে পারিনি আদার ব্যাপারী।
যাইহোক তুমি ভালো থেকো,
তোমার হবু 'উনি'কে ভালো রেখো।
কখনও দেশে ফিরে পাও যদি অবকাশ
রেখে যাব একটি কবিতা, তোমায় করে যাব ফেমাস।
ইতি, তোমার জীবনানন্দ দাশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর