বেআইনি ভাবে পাট্টা হস্তান্তর করে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২ ১৬ ০৪ ২০ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৬ ০৪ ২০
মালদাঃ- বেআইনি ভাবে পাট্টাতে পাওয়া জমি হস্তান্তর করে সেই সরকারি জমিতে অবৈধ ভাবে বাড়ি তৈরির কাজ চলছে।এমনকি ওই জমিতে থাকা সরকারি ক্যানেল বুঝিয়ে দিয়ে তার উপরে চলছে বাড়ি তৈরীর কাজ। এমনই চিত্র ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ ব্লক এলাকার আইটিআই কলেজ সংলগ্ন হরিশ্চন্দ্রপুর বাজারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকার বাসিন্দা মৃত পিন্টু দাসের পাট্টা তে পাওয়া জমি তার ছেলে ননতু দাস বেআইনি ভাবে শেখ বাবুল নামে এক ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে। এখন ওই জমিতে শেখ বাবুল নামের ওই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে সরকারি জমির উপর পাকা বাড়ি নির্মাণ করছে। এছাড়া ওই জমির সামনে দিয়ে একটি সরকারি নয়নজুলি রয়েছে । ওই নয়নজুলি দিয়ে আইটিআই কলেজ, পার্শ্ববর্তী গ্রামীণ হাসপাতাল, এবং বাজারপাড়া সহ একাধিক এলাকার জল নিষ্কাশন হয়। কিন্তু কার্যত দেখা যাচ্ছে প্রশাসনের নাকের ডগায় সরকারি জমির ওপর অবৈধ নির্মাণ করার পাশাপাশি নয়নজুলিও ভরাট করে দেওয়া হচ্ছে। নিশ্চুপ রয়েছেন ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর থেকে শুরু করে ব্লক প্রশাসন।এলাকাবাসীর প্রশ্ন কি ভাবে পাট্টা হস্তান্তর করে সরকারি জমির উপর বাড়ি নির্মাণ করা যায় এই নিয়ে এলাকাবাসী হতচকিত। দিনের-পর-দিন প্রকাশ্য দিবালোকে কিভাবে সরকারি জমি চুরি হয়ে যাচ্ছে অথচ কোন পদক্ষেপ নিচ্ছে না ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। এলাকাবাসীর অভিযোগ এই ধরনের অবৈধ কাজের পিছনে এলাকার ভূমি সংস্কার আধিকারিকের মদদ রয়েছে। অধিকারীদের সঙ্গে মিলিত ভাবে যোগসাজশ করে এই ভাবে দিনের বেলায় সরকারি পাট্টা দেওয়া জমি বিক্রি হয়ে যাচ্ছে। আবার সেই জমির সামনে থাকা সরকারি নয়নজুলি ও ভরাট হয়ে যাচ্ছে।
যেখানে পাট্টা দেওয়া জমি কখনোই হস্তান্তর বা বিক্রি করা যায় না। পাট্টা পাওয়া জমিতে কৃষক চাষ করতে পারে অথবা কোনো গরিব মানুষ কে সরকার বাড়ি তৈরি করে দিতে পারে। কিংবা সরকারি কোনো প্রকল্প গড়ে তোলা যায়। কিন্তু এই ভাবে দিনে-দুপুরে সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে। এবং প্রশাসন নীরব দর্শকের মত ভূমিকা নিচ্ছে তাতেই এলাকার মানুষ সন্দিহান এর পিছনে ভূমি সংস্কার দপ্তরের বড় হাত রয়েছে। এমনকি ওই দপ্তরের বড় বড় আধিকারিকরা এই সমস্ত মাফিয়া চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হরিশ্চন্দ্রপুরএর সব থেকে বড় জমি মাফিয়া ভূমি সংস্কার আধিকারিক নিজে। না হলে এই ভাবে দিনে-দুপুরে সরকারি জমি দখল হতো না। যদিও পুরো বিষয়টি এলাকার বিধায়ক তজমুল হোসেনের নজরে আসতেই তৎপর হয়েছে বিধায়ক, ভূমি সংস্কার আধিকারিকের সঙ্গে কথা বলে অবৈধ কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক তজমুল।
যদিও এ প্রসঙ্গে চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনও অভিযোগ পাইনি তবে এই বিষয়ে ওঠা অভিযোগ সরকারি স্তরে খতিয়ে দেখা হবে। বিডিও কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগের সত্যতা থাকলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ বিষয়ে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের জিজ্ঞেস করা হলে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, যদিও তারা জানান এ বিষয়ে তাঁরা কেউ জানেন না। এমনকি কোথাও সরকারি জমি দখল হচ্ছে এই খবর ও তাদের কাছে নেই। সব মিলিয়ে হরিশ্চন্দ্রপুরের সরকারি জমি দখল কেন্দ্র করে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
