ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

নতুন সমীকরণ!নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দিলীপ

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ১৩ ০১ ২৬   আপডেট: ৯ মার্চ ২০২১ ১৩ ০১ ২৬

২০১৪ এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে শিলচর আসন থেকে বিরাট ব্যবধানে জয়ী হয়েছিলেন দিলীপ কুমার পাল। এবার দলের সমীক্ষায় এগিয়ে থেকেও তিনি টিকিট পাননি এবং এতে অনেকেই মনক্ষুন্ন হয়েছেন। এবার নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ কুমার পাল। সোমবার দুপুরে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ১২ মার্চ, এর আগে তিনি মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দেননি তিনি।

তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “এখনই কোনও কথা বলতে চাইছি না, দল আমাকে প্রার্থী করেনি, এই অবস্থায় নির্দল প্রার্থী হওয়া ছাড়া আর কি উপায় আছে?”

শিলচর আসনে বিজেপির প্রার্থী দ্বীপায়ন চক্রবর্তী। কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও দলের সূত্রে খবর, প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুরপতি তথা জনপ্রিয় যুব নেতা তমাল কান্তি বণিক। দুজনেই বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে অভিজ্ঞতার দিক দিয়ে কিছুটা এগিয়ে থাকবেন দুইবারের বিজয়ী দিলীপ।২০১৪ সালে কংগ্রেস প্রার্থী অরুণ দত্ত মজুমদারকে ৩৭৪৪১ ভোটে হারিয়েছিলেন বিজেপির প্রার্থী দিলীপ কুমার পাল। তিনি পেয়েছিলেন ৭৮, ৮৯৮টি ভোট। ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী বিথীকা দেবকে ৩৯, ৯২০টি ভোটে হারিয়েছিলেন দিলীপ কুমার পাল, তিনি পেয়েছিলেন ৯৪, ৭৮৭টি ভোট। এছাড়া বরাবরই জনগণের কাছে প্রিয় নেতা হিসেবে পরিচিত দিলীপ কুমার পাল। বিশেষকরে গতবছর লকডাউন থাকাকালীন তার সমষ্টির প্রায় প্রত্যেক এলাকায় ঘুরেছেন এবং জনগণকে ত্রাণ, ওষুধপত্র ইত্যাদি পৌঁছে দেওয়ার কাজ করেছেন। ফলে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে গেলে অনেক সমীকরণ পাল্টে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর