ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করিমগঞ্জে অশীতিপর ভোটারদের বাড়ি যেতে বিএলওদের নির্দেশ

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১ ২১ ০৯ ১৯   আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ২১ ০৯ ১৯

ভোটদানের নির্দিষ্ট দিনের আগেই বিএলও (বুথ লেভেল অফিসার)-দের নিজ নিজ এলাকায় থাকা আশি বছরের উর্ধ্বের ভোটার, শারীরিকভাবে সক্ষম ভোটারদের বাড়ি ভালোভাবে জেনে নিতে হবে । বিধানসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার বিএলও এবং সেক্টর অফিসারদের দুটি পর্যায়ে এক প্রশিক্ষন শিবির অনুষ্ঠিত হয় । জেলার ১০১১ জন বিএলও এবং ৮১ জন সেক্টর অফিসারকে এই প্রশিক্ষণ প্রদান করা হয় । মাস্টার ট্রেনার হিসেবে উপস্থিত ড.অঞ্জন দত্ত, পবিত্র দেব প্রমুখ এদিনের প্রশিক্ষণে বিএলও দের দায়িত্ব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয় ।বিএলও দের হাতে এদিন তাদের এলাকার ফর্ম তুলে দেওয়া হয় । পাশাপাশি তাদের এলাকায় থাকা আশি বছরের উর্দ্ধের ভোটার এবং শারীরিক ভাবে সক্ষম ভোটারদের এক তালিকা নির্দিষ্ট বিএলও দের হাতে তুলে দেওয়া হয় । সভায় সকল বিএলও দের জানানো হয় নির্বাচন ঘোষণার সাথে সাথে ফর্মগুলি নির্দিষ্ট ভোটারের কাছে পৌঁছে দিতে হবে । ফর্ম দেওয়ার সময় সেই সব ভোটারদের কি ভাবে ফর্ম পূরণ করতে হবে সে ব্যাপারে সাহায্য করতে জানানো হয় । সেই ফর্মগুলি নির্বাচন ঘোষণার দিন থেকে পাঁচ দিনের মধ্যে সংগ্রহ করে জমা দিতে হবে ।

অন্যদিকে সেসব ভোটারদের ফর্মের সাথে কি কি নথি জমা দিতে হবে তা জানিয়ে দেওয়ার জন্য প্রশিক্ষণে বলা হয় । বিএলওরা ফর্ম জমা দেওয়ার পর পোস্টাল ব্যালট সেল থেকে ফর্ম ও নথি যাচাই করে পোস্টাল ব্যালট ইস্যু করা হবে । অর্থাৎ নির্বাচনে বিএলও দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সুতরাং তাদের নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে আহ্বান জানানো হয় । তাছাড়া বিএলওদের সেক্টর অফিসারদের সাথে সময়ে সময়ে যোগাযোগ করতে বলা হয় ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর