ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

প্রেমে ব্যর্থ, নোট লিখে শিলচরে যুবতীর আত্মহত্যা

দিদারুল ইসলাম করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬ ০৪ ২৬   আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ১৬ ০৪ ২৬

রাঙ্গিরখাড়ি সংলগ্ন পঞ্চায়েত রোড এলাকায় ভাড়া ঘরে একাই থাকতেন বছর ৩৪-য়ের লিপি দাম কানুনগো। তার বাড়ি শালচাপড়া সংলগ্ন চান্দুয়া চা বাগান এলাকায়, সেখানে পিসি এবং কাকু রয়েছেন। শিলচরের গুরুচরণ কলেজের প্রাক্তন এই ছাত্রী সোনাই রোডের ফোর্ডের শো-রুমে কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানিয়েছেন একটি সুইসাইড নোটও পাওয়া গেছে, যেখানে তার প্রেমিকের নাম এবং ফটো দিয়ে বিবরণ লিখে গেছেন তিনি। জানা গেছে, কলেজে পড়ার সময় করিমগঞ্জের ধ্রুবজ্যোতি নাথ নামের যুবকের সঙ্গে তার প্রেম হয়।

দীর্ঘদিন ধরে সম্পর্ক থাকার পরেও যুবকটি একসময় তাকে বিয়ে করতে অস্বীকার করে। তার বিরুদ্ধে গত মাসে মামলা করেছিলেন যুবতীটি। শেষমেষ ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। সুইসাইড নোটে কি লেখা রয়েছে সেটা পুলিশ জানায়নি, তবে তারা বলেছেন যুবতীর আত্মহত্যার সঙ্গে প্রেমিকের একটি যোগসূত্র রয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এলাকাবাসীরা খবর দেন যুবতীর ঘরের জানালার দিকে ঝুলন্ত মৃতদেহ যায় দেখা যাচ্ছে। পুলিশের দল এসে দরজা খুলে মৃতদেহ নামিয়ে আনে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়, তারাও আসেন এবং মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুইসাইডনোটে যুবকের ফটো এবং বিবরণ লিখে গেছে লিপি দাম কানুনগো। সেটা আপাতত পুলিশের কাছে রয়েছে এবং তারা এর ভিত্তিতে কি ধরনের পদক্ষেপ নেবেন সেটা পরিষ্কার করেননি। লিপির বাড়ির তরফে এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি।

লিপি দাম কানুনগোর মা-বাবা নেই, পিসি আছেন। তার কাছে বড় হয়েছে সে। বন্ধুরা জানিয়েছে ধ্রুবজ্যোতি নাথের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে থাকে মানসিক যন্ত্রণা দিয়েছেন। নানা ভাবে দিনের পর দিন অপমান করা হয়েছে, এতে একেবারে ভেঙে পড়েছিল মেয়েটি। শেষমেষ গত মাসে পুলিশের কাছে আবেদন জানিয়েছিল তার সম্পর্ক বাঁচিয়ে দিতে। এতে কোনো কাজ হয়নি। ছেলেটির অন্যত্র বিয়ে হয়, এরপর নিজেকে একা ঘরে আটকে রাখতে শুরু করে লিপি। গত দুইদিন ধরে তার মোবাইলে অনেকেই ফোন করেছেন, কারো কলের উত্তর দেয়নি। শেষমেষ তার এই পরিণতি। খবর পেয়ে বন্ধুরা আঁতকে উঠেছেন।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই বলছেন মেয়েটি অত্যন্ত নম্র এবং ভালো স্বভাবের ছিল, সব সময় হাসিমুখে থাকত। তার মৃত্যুতে এলাকাবাসীরাও স্তম্ভিত।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর